আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চকরিয়া উপজেলার খুটাখালীর পীর ছাহেব হাফেজ শাহ আবদুল হাই (রহঃ) এর ৭ম ওফাত বার্ষিকী

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ পীর ছাহেব মরহুম হাফেজ আবদুল হাই (রহঃ) এর আজ ২২ জানুয়ারী ৭ম ওফাত বার্ষিকী। এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় দু’দিনব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও তরিকত সম্মেলন আজ ২২ জানুয়ারী (বুধবার) শুরু হয়ে ২৩ জানুয়ারী (বৃহস্পতিবার ) সকালে আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত। শাহ আবদুল হাই রাহঃ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শাহ মাওলানা এসএম আনোয়ার হোসাইন মাহফিল ও ত্বরিকত সম্মেলনে ভক্ত অনুরক্ত ও ধর্মপ্রাণ

মুসল্লীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। পীরে কামেল, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রহঃ) এর ইছালে ছওয়াব মাহফিল ও ত্বরিকত সম্মেলনে হাজার হাজার মুরিদান, ভক্ত-অনুরক্ত বুধবার দুপুর থেকে মাহফিলে যোগ দিবেন। এ মাহফিলে লক্ষাধিক মানুষের জন্য খাবার (তবরুক) ব্যবস্থা করা হয়েছে। যার সম্পুর্ন ব্যয় ভার নেন স্থানীয় ও দুর-দুরান্ত থেকে আগত ভক্ত-অনুরক্ত এবং মাহফিল বাস্তবায়ন পরিষদ। শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রহঃ) ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবার খুটাখালী উচ্চ বিদ্যালয় ময়দানে আজ বুধবার বাদ জোহর আনুষ্ঠানিক ভাবে শুরু হবে ইছালে ছওয়াব মাহফিল।

বৃহস্পতিবার বাদে ফজর খুটাখালী দরবারের পীর সাহেবজাদা আলহাজ্ব মাওলানা নুর হোছাইন মাহফিলে আখেরী মোনাজাত পরিচালনা করবেন। হাফেজ আবদুল হাই (রহঃ) ফাউন্ডেশনের সাবলীল ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় বিভিন্ন জেলার লোকজনের সার্বিক সহযোগিতায় মাহফিলের কার্যক্রম শুরু হবে। মাহফিলে দেশের ওলামায়ে কেরাম, আলেম ওলামা মাহফিলে উপস্থিত হয়ে আলোচনায় অংশ গ্রহন করবেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ