আজঃ বুধবার ৬ মে, ২০২৬

শুভপুরে রাস্তা কেটে আমন চাষ, জন চলাচলে দুর্ভোগ

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে মালিকানা দাবী করে গ্রাম্য রাস্তা কেটে আমন ধান রোপন করা হয়েছে। সংকুচিত রাস্তায় শিক্ষার্থী ও জনসাধারনের চলাচলে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে রিক্সা-ভ্যানসহ তিন চাকার যানবাহন। এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শুভপুর ইউনিয়নের বাঘারপুষ্করনী মাদ্রাসায়ে দারুল উলুম ও এতিমখানা এবং বাঘারপুষ্করনী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও পাশবর্তী সাতবাড়িয়া গ্রামের কয়েকশ লোকের চলাচলের একমাত্র রাস্তা এটি। ওই গ্রামের আনু মিয়ার ছেলে বিল্লাল হোসেন রাস্তাটি তার জমির উপর বয়ে গেছে দাবী করে তার আংশিক কেটে ফেলে। এতে রাস্তাটি সংকুচিত হয়ে যাওয়ায় শিক্ষার্থী ও সাধারন লোকজনের চলাচলে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে ইউপি সদস্য মহিউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের স্বাক্ষরিত একটি দরখাস্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেয়া হয়।

বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে অভিযুক্ত বিল্লাল হোসেনের কাছে এ বিষয়ে জানতে তিনি বলেন, ‘কারো বাপ দাদার সম্পত্তির উপরে নয়, আমার ক্রয়কৃত সম্পত্তির উপরে রাস্তা হওয়ায় ৫ ফুট জায়গা রেখে আমি বাকিটুকু কেটে ফেলেছি। উপজেলায় অভিযোগ করে কী হবে, কেউ আমার কিছু করতে পারবেনা।’
এ বিষয়ে ভুক্তভোগী শাহিন জানান, ‘আমাদের পূর্বপুরুষরা এ রাস্তা দিয়ে চলাচল করেছে। গতবছর আমাদের অর্থায়নে রাস্তাটি মেরামত হয়েছিল। অথচ স্থানীয় বিল্লাল হোসেন তার জায়গা দাবী করে রাস্তাটি কেটে ফেলে।

ভুক্তভোগীদের মধ্যে মাহবুবুল হক জানান, ‘ আমার ছোটবেলা থেকে ৭০ বছর ধরে এই রাস্তা দিয়ে চলাচল করছি। এখন বিল্লাল নিজের জমির উপর রাস্তাটি দাবী করে তা কেটে ফেলছে। সে ওই জায়গা দিয়ে কাউকে চলেতে দিবে না বলে হুমকি দেয়। এমনকি যানবাহন চলাচলে বাঁধা দেয়। প্রতিবাদ করলে সংঘবদ্ধভাবে মারতে আসে।’

বাঘারপুষ্করনী মাদ্রাসায়ে দারুল উলুম ও এতিমখানার শিক্ষক মাওলানা জাহিদ হোসেন বলেন, বর্ষাকালে ওই রাস্তায় হাঁটু সমান পানি থাকে, এতে করে শিশু শিক্ষার্থীসহ সাধারন মানুষের চলাচলে অসম্ভব হয়ে পড়ে।
৭নং ওয়ার্ড ইউপি সদস্য মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে ‘অভিযুক্ত বিল্লালের সাথে মোবাইল ফোনে জানতে চাইলে রাস্তাটি তার নিজের জায়গায় হওয়ায় সেটির বেশ কিছু অংশ কেটে ফেলছে বলে জানান। এতে কারো ক্ষতি হওয়ার কথা অস্বীকার করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘রাস্তা কাটার একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিসি) মো. মাসুদ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ ও বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে তাকে ডিএমপি থেকে বদলি করে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

ভারতের কেরালায় মুসলিম লীগের ফাতেমার বিজয়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতের কেরালা রাজ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে পেরামব্রা বিধানসভা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ফাতেমা তাহলিয়া।বাম রাজ্য হিসেবে খ্যাত সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণান-কে পরাজিত করেন ৩৪ বছর বয়সী তাহলিয়া। তিনি মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হন। এ জয়ের মধ্য দিয়ে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্র রাজনীতির মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দেন এবং পরবর্তীতে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ