আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চান্দগাঁও আবাসিক এলাকার সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চান্দগাঁও আবাসিক এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার ও মেরামতের দাবি জানিয়েছে চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি। মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে সমিতির নেতৃবৃন্দ জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকাবাসীর দুর্ভোগ হচ্ছে। চান্দগাঁও আবাসিক এলাকার সংযোগকারী একাধিক সড়কের অবস্থা খুবই নাজুক। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এসব রাস্তার বিভিন্ন স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা যানবাহন ও পথচারীদের চলাচলে

মারাত্মক সমস্যার সৃষ্টি করছে। বর্ষার মৌসুমে এসব গর্তে পানি জমে গিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। চান্দগাঁও আবাসিক এলাকায় বসবাসকারী হাজার হাজার মানুষ প্রতিদিন এসব রাস্তা ব্যবহার করে, এবং রাস্তাগুলোর দুরবস্থা তাদের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলছে। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীদের চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত সংস্কার কার্যক্রম চালু না হলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যাবে। তারা চসিক মেয়রের কাছে অবিলম্বে রাস্তা সংস্কার ও নালা পরিষ্কারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

সাক্ষাতকালে চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির পক্ষে সভাপতি জিয়াউদ্দিন আহাম্মদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়ের হাসান চৌধুরী, জিয়াউদ্দিন আহমদ, আলাউদ্দিন ইউসুফ,বদরুল হুদা মামুন, তারিকুল ইসলাম, আবু আহমেদ হাসনাত, লুৎফুল করিম, আবু জাফর, আরসাদুল শফি, শহীদ সোহরাওয়ার্দী, আসিফ মাহমুদ জুয়েল, মোহাম্মদ জসিম উদ্দিন, মহিবুল ইসলাম রাসেল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ