আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

আট মাসের অন্ত:সত্ত্বা স্ত্রীকে খুনের মামলায় স্বামীর ফাঁসির আদেশ

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে আট মাসের অন্ত:সত্ত্বা স্ত্রীকে খুনের মামলায় স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন একটি আদালত। সোমবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন।একইসঙ্গে আদালত আসামিকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।দণ্ডিত মো. সুমন (৩৫) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার মির্জারহাট এলাকার বাসিন্দা।

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, আসামি সুমনের বিরুদ্ধে তার স্ত্রীসহ গর্ভজাত সন্তানকে খুন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(ক) ধারায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একইসঙ্গে আদালত আসামিকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। রায়ের সময় আসামি সুমন উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, প্রায় চার বছর আগে একই এলাকার মনি আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয় আসামি সুমনের। সুমন এর আগেও একাধিক বিয়ে করেছিলেন যা মনির কাছে গোপন রেখেছিলেন তিনি।

বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য মনি আক্তারকে শারীরিক নির্যাতন করতেন সুমন। ভিকটিম শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে এবং সংসার টেকানোর লক্ষ্যে সুমনকে একটি মোটরসাইকেল কিনে দেন এবং নগদ ৫০ হাজার টাকা দেন। এর মধ্যে মনি আট মাসের অন্ত:সত্ত্বা হন।এরপরও যৌতুকের টাকার জন্য প্রতিনিয়ত মনিকে চাপ দিতেন সুমন। ২০২১ সালের ৩১ অক্টোবর মনির বাবার বাড়ি ভুজপুর আসেন সুমন। সঙ্গে মনিকে নিয়ে আসেন। এসেই যৌতুকের টাকা চান মনির পরিবারের কাছে। কিন্তু মনির দরিদ্র বাবা টাকা দিতে না পারায় আসামি সুমন ক্ষিপ্ত হয়ে মনিকে নিয়ে চলে আসেন। আসার পথেই মোটরসাইকেলে এ নিয়ে মনির সঙ্গে তর্ক-বিতর্ক হয়, গালিগালাজও করেন।

এক পর্যায়ে ভুজপুর থানার কালিকুঞ্জ এলাকায় আসামি সুমন চলন্ত মোটরসাইকেলে বসা মনিকে থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে মারধর শুরু করেন। এরপর সুমন আঙুল দিয়ে মনির বাম চোখ নষ্ট করে ফেলেন ও দুই হাত-দুই পা ভেঙে ফেলেন। এছাড়া ইট দিয়ে মনির মাথায় আঘাত করেন ও মোটরসাইকেলের গরম সেলেঞ্জার পাইপের সঙ্গে মনির বুক চেপে ধরে পুড়ে ফেলেন। এরপর সুমন মনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) রেখে পালিয়ে যান। ঘটনা ঘটার ২৬ দিনে চিকিৎসাধীন অবস্থায় ২৫ নভেম্বর আট মাসের গর্ভাবস্থায় মৃত্যুবরণ করেন মনি।

২০২১ সালের ২৭ নভেম্বর মনির ভাই মো. আব্বাস বাদি হয়ে মামলা করেন। ২০২২ সালের ১৬ এপ্রিল নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে সুমনকে। গ্রেফতার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর আসামি মো. সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ