আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

শ্রমিকদের কর্মবিরতি চট্টগ্রামে বন্দরে পণ্য আনা-নেয়ার গাড়ি চলাচল বন্ধ

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চার দফা দাবিতে প্রাইম মুভার শ্রমিকরা কর্মবিরতিতে চট্টগ্রামে বন্দরে পণ্য আনা-নেওয়ার জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল থেকে কর্মবিরতিতে যান প্রাইম মুভার শ্রমিকরা। এর আগে মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে পার্কের সিকিউরিটি গার্ডদের সঙ্গে চালক ও সহকারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় জনতা ও ট্রাক চালকরা পার্কে হামলা চালায়।

পরে জেলা প্রশাসনের লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রাইম মুভার শ্রমিকদের মারধরের ঘটনায় মঙ্গলবার রাত ১০ টার দিকে নগরীর কাস্টমস ও সল্টগোলা এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেয় শত শত ট্রাক, প্রাইম মুভার ও লরি চালক। ফলে রাস্তার দুপাশেই বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদসহ সংগঠনটির কয়েকজন নেতাকর্মী গিয়ে অবরোধকারীদের সঙ্গে বৈঠক করেন। এরপর ভোর ৪টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে গেলে আবারও যানবাহন চলাচল শুরু হয়। কিন্তু বুধবার সকাল গড়াতেই তারা আবার চার দফা কর্মসূচি দিয়ে রাস্তা অবরোধ করেন।

শ্রমিকদের দাবি, মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কে বিএম ডিপোর এক প্রাইমুভার চালক ও সহকারীদের মারধর করে পার্কের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা। পরে শ্রমিকরা এর প্রতিবাদ করলে তাদের কয়েকজন শ্রমিককে আটকে রাখা হয়। যারা হামলা করেছে তাদের বিচার করতে হবে। না হয় তারা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করবেন না এবং চট্টগ্রাম বন্দরে কোনো গাড়ি ঢুকতে দেবেন না।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, প্রাইম মুভার শ্রমিকরা পণ্য পরিবহন বন্ধ রেখেছে। পণ্য পরিবহন চলাচল বন্ধ হয়ে পড়লে কনটেইনার জটের শঙ্কা তো তৈরি হবে। এছাড়া আমদানি ও রফতানিকারকরা ক্ষতির সম্মুখীন হতে পারে। আমরা তাদের সঙ্গে আলাপ করে দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করছি।

সরেজমিনে সল্টগোলা ক্রসিং এলাকায় দেখা যায়, প্রাইম মুভার শ্রমিকরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছেন। মাঝেমধ্যে একটি দুটি গাড়ি তারা ছাড়লেও প্রায়ই যানবাহন তারা আটকে রেখেছেন, যার কারণে বন্দর-পতেঙ্গা, অলংকার ও জিইসিগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বন্দরে কোনো গাড়িই তারা ঢুকতে দিচ্ছেন না। প্রাইম মুভার গাড়ি দেখলেই তারা আটকে রাখছেন। ফলে প্রাইম মুভার ও বন্দরে কোনো গাড়ি ঢুকতে না পারায় সেগুলো রাস্তার ওপর অলস দাঁড়িয়ে আছে, যার কারণে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। বাসে থাকা অনেক যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওয়ানা হতে দেখা গেছে।

চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, ডিসি পার্ক বন্ধ হবে নইলে বন্দর বন্ধ থাকবে। আমাদের শ্রমিকদের যারা মারধর করেছে তাদের বিচার করতে হবে। মঙ্গলবার থেকে এখন পর্যন্ত প্রশাসনের কেউ আমাদের সাথে বসেনি। সীতাকুণ্ড থানার ওসি বসলেও সমাধান দিতে পারেননি। তাই আমাদের শ্রমিকরা গাড়ি বন্ধ রেখে কর্মবিরতি অব্যাহত রেখেছে।

চার দফা দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে, আহতদের চিকিৎসা ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে, ডিসি পার্কে প্রবেশের বিকল্প পথ ব্যবস্থা করতে হবে এবং সড়কে শ্রমিকদের সার্বিক নিরাপত্তা প্রদান করতে হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ