রাবিতে অনুষ্ঠিত হলো স্টাটআপ সামিট – ২০২৫

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তরুণদের স্টার্টআপ ভাবনা বিকাশ ও উদ্যোক্তা হয়ে ওঠার পথ সুগম করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হল ‘ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ ডিসেম্বর দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব।

উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন, ‘তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশের জন্য এটি একটি অনন্য উদ্যোগ। এই সামিট থেকে তারা শিখবে কিভাবে স্টার্টআপ গড়ে তুলতে হয়, সমস্যা সমাধান করতে হয় এবং সফল উদ্যোক্তা হয়ে উঠতে হয়।’

আইসিটি বিভাগের অধীনে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এই সামিটে ছিল- মাস্টার ক্লাস: যেখানে স্টার্টআপ লিডাররা নতুন উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা শেয়ার করেছেন। ফায়ারসাইড চ্যাট: সফল উদ্যোক্তাদের সঙ্গে অংশগ্রহণকারীদের সরাসরি আলোচনা ও পরামর্শ গ্রহণের সুযোগ। প্যানেল আলোচনা: যেখানে বিশেষজ্ঞরা স্টার্টআপ ইকোসিস্টেম, বিনিয়োগ প্রক্রিয়া ও ব্যবসায়িক পরিকল্পনার খুঁটিনাটি নিয়ে কথা বলেন।

সামিটের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ‘ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’, যেখানে তরুণ উদ্ভাবকরা নিজেদের অনন্য আইডিয়া উপস্থাপন
করেন।

ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের রাজশাহী ও রংপুর পর্বে ১ম স্থান অর্জন করে ‘অনন্দপথ’ প্রকল্প, ২য় স্থান অর্জন করে ‘সিস্টেমসেইজ সলিউশনস’ প্রকল্প এবং ৩য় স্থান অর্জন করে ‘স্কিনকেয়ার এআই’ প্রকল্প। ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জকারী প্রকল্পসমূহকে যথাক্রমে ৩ লক্ষ, ২ লক্ষ এবং ১ লক্ষ টাকা পুরষ্কার প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান।

স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেন, ‘এই সামিট কেবল উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিই করবে না, বরং তাদের নেটওয়ার্ক তৈরির সুযোগও করে দেবে। বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি সংযোগ হওয়ায় তারা নিজেদের স্টার্টআপ বাস্তবে রূপ দিতে পারবে।’

শুধু রাজশাহী নয়, ফেব্রুয়ারি মাসজুড়ে দেশের আরও চারটি শহরে-সিলেট, খুলনা, চট্টগ্রাম ও ঢাকা-এই সামিট অনুষ্ঠিত হবে। প্রতিটি সামিটে তরুণ উদ্যোক্তারা নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগের সুযোগ পাবেন। এই আয়োজনে শতাধিক তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমী অংশ নেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, একাডেমিশিয়ান ও আইটি বিশেষজ্ঞরা।

তরুণদের স্বপ্ন পূরণে এই সামিট নতুন দিগন্ত উন্মোচন করবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। অংশগ্রহণকারীরাও জানিয়েছেন, এই আয়োজন তাদের স্টার্টআপ স্বপ্নকে বাস্তবায়ন করতে অনুপ্রেরণা জোগাবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিলো ৫৩ বিজিবি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর উদ্যোগে ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে চরবাগডাংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমানের উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৫৩ বিজিবির উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, এ প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত এলাকার বেকার যুবকেরা প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। এর ফলে তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলতে সক্ষম হবেন।
ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৫৩ বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ, চরবাগডাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, চরবাগডাংগা বিওপি কমান্ডারসহ বিভিন্ন পর্যায়ের বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক ছাত্রীর বিষ পানে আত্মহত্যা 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় ফলাফলে ইংরেজিতে অকৃতকার্য হওয়ায় বিষ পান করে আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী। 

সোমবার (১০ আগস্ট) দুপুরে ফলাফল প্রকাশের পর আত্নহত্যা করে ওই শিক্ষার্থী। নিহত ছাত্রী শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে হালিমা খাতুন তরিকা (১৬) সে চাকপাড়া আদর্শ বিদ্যালয়ে পড়াশোনা করতো।

নিহত শিক্ষার্থীর স্বজন, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার এসএসসির ফলাফল প্রকাশ হলে হতাশ হয়ে পড়েন হালিমা খাতুন। সবগুলো বিষয়ে পাশ করলেও অকৃতকার্য হন ইংরেজিতে। আক্ষেপ থেকেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন খবর পেলে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম  বলেন, ২টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হয় ওই মেয়েটিকে। তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান ডা. শাহরিনা খাতুন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, এসএসসির ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় বিষ পানে মৃত্যুর ঘটনা ঘটেছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ