চবি ক্যাম্পাসে শুরু হলো একুশে বইমেলা

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘বই হোক আনন্দ ও সচেতনতার উপকরণ‘ এ প্রতিপাদ্যকে ধারণ করে ৫ দিন ব্যাপি (৯-১৩ ফেব্রুয়ারি) মহান একুশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বই মেলা-২০২৫ শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। রোববার সকাল ১০ টায় চবি বুদ্ধিজীবী চত্বরে বইমেলা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য

(প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য এস.এম.ফজলুল হক ও সৃজনশীল প্রকাশনার সভাপতি মোঃ শাহাব উদ্দিন বাবু।
উপাচার্য বলেন, আজকের এ বইমেলা কেবলমাত্র বইয়ের প্রদর্শনী নয়, বরং এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও ভবিষ্যৎকে সংযুক্ত করার এক গুরুত্বপূর্ণ সেতু। বই জাতির চেতনার দর্পণ। একটি জাতির উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করে তার শিক্ষার মানের ওপর, আর বই হলো সে শিক্ষার অন্যতম প্রধান বাহন।

তিনি আরও বলেন, বইমেলা কেবল ব্যবসায়িক কার্যক্রম নয়, এটি এক সৃজনশীল বিপ্লব, যা আমাদের মনন ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতা বাড়ায়। বর্তমানে মানসম্মত বই প্রকাশ দিন দিন হ্রাস পাচ্ছে। প্রকাশনা জগতে চরম বৈষম্য সৃষ্টি হচ্ছে। বর্তমানে প্রকাশকবান্ধব বইমেলা হচ্ছে, লেখকবান্ধব বইমেলা হচ্ছে না। আমাদেরকে এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। উপাচার্য এ বৈষম্য দূরীকরণে একটি অভিযোগ সেল গঠনের জন্য বাংলা একাডেমির প্রতি অনুরোধ জানান, যেখানে সাধারণ লেখকরা তাদের অভিযোগ করতে পারবেন। এ মেলার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা জ্ঞানের আলোয় নিজেদের সমৃদ্ধ করবে, এটাই সকলের প্রত্যাশা। অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য

(একাডেমিক) বলেন, ভাষা ও সাহিত্য চর্চাতে এবং প্রযুক্তিগত দিক দিয়ে যে দেশ যত বেশি ভালো অবস্থানে রয়েছে, অর্থনৈতিকভাবে সে দেশ তত বেশি সমৃদ্ধ। ভাষার সাথে অর্থনীতি ওতোপ্রোতভাবে জড়িত। তিনি সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ও আগামী প্রজন্মকে বইয়ের প্রতি ভালোবাসা জন্মানোর আহবান জানান। অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রতিবছর এ বইমেলা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন।

উপ-উপাচার্য (প্রশাসন) ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বইমেলার মাধ্যমে পাঠকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। বইয়ের সান্নিধ্যে থেকে মানুষের মনের ভিতর যে চিন্তা-চেতনার পরিবর্তন আনা যায়, সেগুলোকে স্মরণ করিয়ে দেয়া দরকার। তিনি আরও বলেন, আমাদের দেশে পাঠকের তুলনায় লেখকের সংখ্যা বেশি। কারণ মানুষ লিখতে চায় বেশি, পড়তে চায় কম। লেখক হয়ে উঠতে গেলেই কিন্তু আমাদেরকে পড়তে হবে। তাই তিনি সকলকে বেশি বেশি করে বই পড়ে লেখালেখি করার আহবান জানান।

চবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক মুমতাহিনাহ্ জুঁই এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি সংস্কৃত বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী পুজা প্রামানিক ও ইংরেজি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আহমেদ শান্ত।
অনুষ্ঠানে বইমেলা উদযাপন কমিটির সদস্য চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য-সচিব প্রফেসর ড. মোঃ আলমগীর, সদস্য, চবি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা, চট্টগ্রামসহ দেশের নামকরা বিভিন্ন প্রকাশনা সংস্থা এ বই মেলায় অংশগ্রহণ করছে। চবিতে বই মেলা ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ধাকবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী।

সোমবার (২ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এ/জে/ন্সি এ তথ্য জানায়। নৌবাহিনীর দা/বি, ইরানের অনুমতি ছাড়া অনিরাপদ নৌ/প/থ দিয়ে চলাচলের চে/ষ্টা করছিল জাহাজটি। এর আগে গত নয় দিনে হ/র/মু/জ প্র/ণা/লি/র ভেতরে বা আশপাশে ১১টি জাহাজে আ/গু/ন লাগার দা/বি করে ইরান।

চট্টগ্রামে খাবার তৈরি পোড়া তেলে, ৩ লাখ টাকা জরিমানা পাছাজিও ফুডসকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর আতুরার ডিপো এলাকায় পোড়া তেলে খাবার তৈরিসহ নানা অপরাধে পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ, আনিছুর রহমান।

উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, সোমবার আতুরার ডিপো সংলগ্ন এলাকায় পোড়া তেলে খাবার তৈরি, অতি অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশের খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ ও প্রস্তুতি এবং প্যাকেজিং, যত্রতত্র খাবার প্রস্তুতকারী স্থানে তেলাপোকা এবং ঈদের বেসরন এবং মিষ্টির কাঁচামালে ইঁদুরের বিষ্ঠা, যথাযথ প্যাকেজিং প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্য উৎপাদন ও নকল চেরি ফল ব্যবহার করায় পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ রিল এজেন্ট ফ্রিজে সংরক্ষণ করায় আতুরার ডিপো ডক্টরস ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ