আজঃ শুক্রবার ১২ জুন, ২০২৬

গুণবতীতে ইউসুফ জুয়েলার্স কর্তাম প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধন

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চৌদ্দগ্রাম উপজেলার কর্তাম ক্রিড়া চক্র কর্তৃক আয়োজিত ইউসুফ জুয়েলার্স কর্তাম প্রিমিয়ার লীগের ৮ম আসরের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গুনবতী ইউনিয়নের আমির ইউসুফ মেম্বার।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) গুনবতী হাইস্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গুনবতী স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. মঞ্জুর আহমেদ সাকি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেইথ প্রপার্টিজ লিঃ এর চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ আ ন ম মেসকাত উদ্দিন সেলিম, এক্সসেপ্ট প্রপার্টিজ লিঃ এর চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ আবু সাইদ মজুমদার।

চৌদ্দগ্রাম বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল হামিদ এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর খোরশেদ আলম, গুনবতী আল ফারাবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাবুল, গুনবতী হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাহবুবুর রশিদ মিলন, কর্তাম কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ শহিদ উল্লাহ, প্রগতি লাইফ

ইন্সুইরেন্স কোম্পানীর এসবিপি মাজহারুল ইসলাম টিটু, প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর সিলেট জোন প্রধান আকবর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন, সাবেক ফুটবলার রেলওয়ে পুলিশ কর্মকর্তা কামাল হোসেন, কর্তাম ক্রিড়া চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট ব্যাংকার আশরাফুর রহমান বাবলু, গুনবতী স্পোর্টিং ক্লাবের

সভাপতি এনামুল হক নয়ন (জিকো), বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, গুনবতী হাইস্কুল মাঠ উন্নয়ন পরিষদের সদস্য সচিব মোবারক হোসেনসহ গুনবতী ইউনিয়নের সিনিয়র ক্রিকেটার বৃন্দ ও কর্তাম ক্রিড়া চক্রের সদস্য বৃন্দ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ফিফা বিশ্বকাপ ২০২৬ সংযুক্ত আরব আমিরাতের দর্শকরা অনলাইনে যেভাবে দেখতে পারবেন প্রতিটি ম্যাচ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফিফা বিশ্বকাপ ২০২৬ সংযুক্ত আরব আমিরাতের দর্শকরা অনলাইনে যেভাবে দেখতে পারবেন প্রতিটি ম্যাচ
সংযুক্ত আরব আমিরাত ও টুর্নামেন্টের উত্তর আমেরিকান আয়োজক শহরগুলোর সময়ের পার্থক্যের কারণে অনেক ম্যাচ গভীর রাত কিংবা ভোরের দিকে অনুষ্ঠিত হবে। ফলে ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে ফুটবলপ্রেমীরা এক মাসব্যাপী রাতজাগা ও ভোরে ওঠার প্রস্তুতি নিচ্ছেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল এবং অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ, যা এটিকে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে পরিণত করেছে।

যদিও সংযুক্ত আরব আমিরাতজুড়ে ফ্যান জোন ও বিশাল পর্দায় ম্যাচ দেখার আয়োজন দর্শকদের আকৃষ্ট করবে, তবুও অনেক সমর্থক নিজ নিজ বাসা থেকেই খেলা উপভোগ করবেন।

নিচে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা অনলাইনে যেসব মাধ্যমে ফিফা বিশ্বকাপ ২০২৬ দেখতে পারবেন, তা তুলে ধরা হলো:

১- বিইন কানেক্ট
বিইন কানেক্ট টুর্নামেন্টের সব ১০৪টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

এই স্ট্রিমিং সেবার মাধ্যমে গ্রাহকরা একাধিক ডিভাইসে ম্যাচ দেখতে পারবেন। পাশাপাশি বিইন স্পোর্টস চ্যানেলগুলোর স্টুডিও বিশ্লেষণ, ম্যাচ-পূর্ব আলোচনা, পর্যালোচনা এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট বিশেষ অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন।

সম্প্রতি বিইন ঘোষণা করেছে যে বিশ্বকাপ উপলক্ষে তারা ছয়টি ম্যাক্স চ্যানেল এবং প্রতিদিন ১৭ ঘণ্টারও বেশি সম্প্রচার পরিচালনা করবে। পাশাপাশি আয়োজক দেশগুলো থেকে সরাসরি বিস্তৃত সংবাদ ও প্রতিবেদনও প্রচার করা হবে।

২- তালাবাত প্রোর সঙ্গে টিওডি
দৈনন্দিন পণ্য সরবরাহকারী অ্যাপ তালাবাত, টুর্নামেন্টের একচেটিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম টিওডি-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে, যাতে দর্শকরা ঘরে বসেই ম্যাচ উপভোগ করতে পারেন।

৪ জুন থেকে যেসব ব্যবহারকারী তালাবাত প্রোর বার্ষিক পরিকল্পনায় নতুনভাবে যুক্ত হবেন বা নবায়ন করবেন, তারা বিনামূল্যে এক বছরের বিনোদনমূলক সাবস্ক্রিপশন পাবেন। এর মাধ্যমে তারা ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সরাসরি ও চাহিদাভিত্তিক সম্প্রচার দেখতে পারবেন।

এই সাবস্ক্রিপশনের আওতায় দর্শকরা মাল্টিভিউ সুবিধা, চার-কে ও উচ্চ গতিশীলতা সম্পন্ন চিত্রমানের সম্প্রচার, ইন্টারঅ্যাকটিভ সময়রেখা, তাৎক্ষণিক অংশগ্রহণ এবং স্বয়ংক্রিয় ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত দেখার সুবিধা পাবেন।

৩- ইউটিউব
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর জন্য ইউটিউবকে ফিফার আনুষ্ঠানিক অগ্রাধিকারপ্রাপ্ত প্ল্যাটফর্ম অংশীদার হিসেবে নির্বাচিত করা হয়েছে। ফলে প্রচলিত সম্প্রচারের বাইরে দর্শকদের জন্য এটি আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।

এই অংশীদারিত্বের আওতায় বিভিন্ন গণমাধ্যম অংশীদার অতিরিক্ত বিশ্বকাপ বিষয়বস্তু প্রকাশ করতে পারবে। এর মধ্যে থাকবে বর্ধিত হাইলাইটস, পর্দার আড়ালের দৃশ্য, স্বল্পদৈর্ঘ্য ভিডিও এবং চাহিদাভিত্তিক ভিডিও সামগ্রী।

ফিফা তাদের আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেলের মাধ্যমে অতীতের ক্লাসিক ম্যাচ ও বিশ্বকাপ ইতিহাসের স্মরণীয় মুহূর্তগুলোও উন্মুক্ত করবে।

প্রথমবারের মতো কিছু সম্প্রচারকারী প্রতিষ্ঠান তাদের ইউটিউব চ্যানেলে ম্যাচের প্রথম ১০ মিনিট সরাসরি দেখাতে পারবে। এছাড়া নির্বাচিত কিছু গণমাধ্যম অংশীদার সীমিত সংখ্যক ম্যাচ পূর্ণাঙ্গভাবে সম্প্রচারের অনুমতিও পেতে পারে।

তবে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সরাসরি সম্প্রচার দেখার বিকল্প হিসেবে ইউটিউব কাজ করবে না। তা সত্ত্বেও হাইলাইটস, বিশ্লেষণ, নির্মাতাদের বিশেষ কনটেন্ট এবং কিছু নির্বাচিত সরাসরি সম্প্রচারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে।

৪- ফিফা প্লাস
টুর্নামেন্ট অনুসরণকারী দর্শকদের জন্য ফিফা প্লাস অ্যাপ অন্যতম কার্যকর সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে থাকবে।

এখানে ম্যাচের সূচি, সরাসরি স্কোর, পরিসংখ্যান, হাইলাইটস, সংবাদ, পয়েন্ট তালিকা এবং এক্সক্লুসিভ কনটেন্ট পাওয়া যাবে।

এছাড়াও দর্শকরা ফিফার সমৃদ্ধ আর্কাইভ থেকে ক্লাসিক ম্যাচ এবং বিশ্বকাপের ঐতিহাসিক মুহূর্তগুলোর কনটেন্ট দেখতে পারবেন।

যারা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি দেখতে চান, তাদের জন্য টিওডি এবং বিইন কানেক্টই সংযুক্ত আরব আমিরাতে প্রধান বিকল্প হিসেবে থাকবে।

১১ জুন থেকে ১৯ জুলাইয়ের ফাইনাল পর্যন্ত বিশ্বজুড়ে ফুটবলের উন্মাদনা চলবে। আর সংযুক্ত আরব আমিরাতের দর্শকদের জন্য বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরের সঙ্গে যুক্ত থাকার সুযোগও আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হলেন তামিম ইকবাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এবার নির্বাচনে বিজয়ী হয়ে পাকাপাকিভাবে ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে তামিম ইকবালরোববার (৭ জুন) বিকেলে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক পদে বিজয়ী হয়েছেন তামিম ইকবাল খান। পরিচালকদের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তিনি। 

দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেবিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হলেন তামিম ইকবালয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন । ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি। এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ