আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সার্ভিস চালু

মেঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সাতটি রোডে বিনামূল্যে বাস সার্ভিস চালু করা হয়েছে।আজ বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে নেত্রকোণা সরকারি কলেজ কর্তৃপক্ষ এ বাস সার্ভিস চালুর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের খানের সভাপতিত্বে অধ্যাপক ইদ্রীস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোণা সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল কাদির ফকির, জেলা বিএনপির সাবেক সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী, সবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম মনিরুজ্জামান দুদু,জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি,

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাহবুবুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাসুম মোস্তফা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম লেলিন, সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী, নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবুল কালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোণা সরকারি কলেজ শাখার সদস্য সচিব আশরাফুল আলম অপূর্ব প্রমুখ।

আলোচনা সভা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ আবু তাহের খান সাংবাদিকদের জানান, কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ও হতদরিদ্র শিক্ষার্থীদের ক্লাসমুখী করার লক্ষে ৭টি রোডে

এই বাস সার্ভিস চালু করা হয়েছে। এই বাস সার্ভিসে তিনটি বিআরটিসি এবং একটি কলেজের নিজস্ব বাস যুক্ত করা হয়েছে। রোডগুলো হচ্ছে ময়মনসিংহ, বারহাট্টা, আটপাড়া ও অভয়পাশা, কেন্দুয়ায় রামপুর, পূর্বধলার চৌরাস্তা ও শ্যামগঞ্জ। প্রতিদিন সকাল ৮ টায় বিভিন্ন পয়েন্ট থেকে বাসগুলো কলেজের শিক্ষার্থীদের নিয়ে কলেজ অভিমুখে রওনা হবে এবং কলেজ শেষে পুনরায় ছাত্র-ছাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়া হবে। কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ আইডি কার্ড প্রদর্শন করে বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ