আজঃ বৃহস্পতিবার ১৯ মার্চ, ২০২৬

চিওড়া ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় চিওড়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহেরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী মোঃ মোহর আলী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুহুল আমিন মজুমদার, চিওড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব কাজী রাকিব, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ আলম, উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ ফারুক হোসেন, ইউপি হিসাব সহকারী পলাশ বাবু, সাংবাদিক আবুল কাসেম মণ্ডল, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, সংরক্ষিত মহিলা সদস্য ও বিভিন্ন পেশার নারী-পুরুষ

সভায় গ্রাম আদালতের কার্যক্রম, এর গুরুত্ব ও কার্যকর ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিও প্রদর্শনী আয়োজন করা হয়।

এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভায় গ্রাম আদালতের কার্যকারিতা ও সুষ্ঠু বিচার প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবগত করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন – আমীরুল ইসলাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পথশিশুদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের ডিসি আমীরুল ইসলাম। তিনি বলেন, পথশিশুরা আমাদেরই সন্তান। অযত্ন ও অবহেলায় বেড়ে উঠলেও এদের মধ্যেও রয়েছে অসীম মেধা ও সম্ভাবনা। সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনা পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

মঙ্গলবার বিকেলে “আমরা চাটগাঁবাসী” সংগঠনের উদ্যোগে আয়োজিত পথশিশু ও কিশোরদের জন্য ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং ভালোবাসা ও মানবিক আচরণের মাধ্যমে পথশিশুদের কাছে টানতে হবে। তাদের পাশে দাঁড়াতে পারলে সমাজে অপরাধ প্রবণতাও উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবিএম ইমরানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারি গোলাম মওলা মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, পাঁচলাইশ থানার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম এবং প্রোগ্রামের স্পন্সর ওয়াহিদ ইলেক্ট্রিশিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার অধ্যক্ষ মো. আব্দুল বাতেন।

আমরা চাটগাঁবাসীর যুগ্ম সম্পাদক জানে আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার নুরুল আবসার, স্বর্ণলতা স্কুলের উদ্যোক্তা মোহাম্মদ রবিউল হোসেন, আরটিআর তারেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠক তাহসান হাবিব, অধরা মেঘ কলি ও মোঃ আলীসহ অনেকে।অনুষ্ঠানে পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং তাদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠান শেষে ডিসি মহোদয় বাছাইকৃত শিশু-কিশোরদের নিজ কার্যালয়ে তুলে এনে ঈদের জামা উপহার দেন।

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ