ইকরা মেধা বৃত্তি ২০২৫ অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গত ১৫ ফেব্রুয়ারী দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানা ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন ইকরা পরিষদ কর্তৃক আয়োজিত “ইকরা মেধা বৃত্তি ২০২৫” অনুষ্ঠিত হয়। এতে সাতকানিয়া থানার প্রায় ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের বাঁচাইকৃত ৬০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। পরিষদের দক্ষ শিক্ষকদের পরিচালনায় পশ্চিম গাটিয়া ডেংগা উচ্চ বিদ্যালয় এবং পশ্চিম গাটিয়া ডেংগা ইসলামীয়া দাখিল মাদ্রাসার দুইটি কেন্দ্রে উক্ত বৃত্তি ও চিত্রাঙ্কন পরিক্ষা অনুষ্ঠিত হয়।

এতে পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মহসিন আহবায়কের দায়িত্ব পালন করেন। পরিষদের সভাপতি সুলতান মাহমুদ মাসুদের তত্বাবধানে সাধারণ সম্পাদক মো. জাবির হোসাইন, সাইফুল হোসাইন মানিক, এড. মো. জাকির হোসাইন, মো. তারেক, মো. মাইন উদ্দিন এবং পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল তাজ পরীক্ষক ও পর্যবেক্ষকের দায়িত্ব পালন কবেন। মো. আলমগীর, মো. মাসুদুল হক, মো. এনামুল হক, মো. মিনহাজুর রহমান, আসিফ হান্নান, জোবায়ের মাসুদ, ্নাজমুল হাসান, আবদুল্লাহ রুবেল, জয়নাল আবেদীন জনী, ডা. আরিফুল ইসলাম, মো.সাইমুম হোসাইন, মো. মিজবাহ উর রহমান, মো. ইউনুছ হল পরিদর্শকের দায়িত্ব পালন করেন।
উক্ত পরীক্ষায় সহসভাপতি মো.রাসেল মিয়ার তত্ত্বাবধানে সায়েম বিন সিরাজ, মো. আশরাফুল, একরামুল হক, রাসেল উদ্দিন, মো. ওবায়দুল্লাহ, নূরুল আমিন, মো. ফজলুল করিম, মো. ফাহাদ, মো. জাহেদুল ইসলাম, মো.আমজাদ হোসেন, মো. ইমাম হোসেন আজাদ শৃঙ্খলা ও আপ্যায়ন বিভাগের দায়িত্ব পালন করেন। বিশেষ সহযোগিতায় ছিলেন, মো. সাইফুদ্দীন, মো. মাহফুজুর রহমান, মো. পারভেছ, মো. তারেক আজিজ। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে খাবার ও পুরস্কার বিতরণ করা হয়।
পরিষদের সভাপতি সুলতান মাহমুদ মাসুদ গ্রামীণ ও প্রান্তিক জনপদে আধুনিক ও সৃজনশীল শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরি পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী।

সোমবার (২ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এ/জে/ন্সি এ তথ্য জানায়। নৌবাহিনীর দা/বি, ইরানের অনুমতি ছাড়া অনিরাপদ নৌ/প/থ দিয়ে চলাচলের চে/ষ্টা করছিল জাহাজটি। এর আগে গত নয় দিনে হ/র/মু/জ প্র/ণা/লি/র ভেতরে বা আশপাশে ১১টি জাহাজে আ/গু/ন লাগার দা/বি করে ইরান।

চট্টগ্রামে খাবার তৈরি পোড়া তেলে, ৩ লাখ টাকা জরিমানা পাছাজিও ফুডসকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর আতুরার ডিপো এলাকায় পোড়া তেলে খাবার তৈরিসহ নানা অপরাধে পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ, আনিছুর রহমান।

উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, সোমবার আতুরার ডিপো সংলগ্ন এলাকায় পোড়া তেলে খাবার তৈরি, অতি অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশের খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ ও প্রস্তুতি এবং প্যাকেজিং, যত্রতত্র খাবার প্রস্তুতকারী স্থানে তেলাপোকা এবং ঈদের বেসরন এবং মিষ্টির কাঁচামালে ইঁদুরের বিষ্ঠা, যথাযথ প্যাকেজিং প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্য উৎপাদন ও নকল চেরি ফল ব্যবহার করায় পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ রিল এজেন্ট ফ্রিজে সংরক্ষণ করায় আতুরার ডিপো ডক্টরস ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ