নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধা অশেষ বাউল রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার দুর্গাপুরের বীর মুক্তিযোদ্ধা অশেষ বাউল (৭১) মারা গেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।নিজ বাড়িতে অসুস্থ জনিত কারণে মৃত্যুবরন করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

দুপুরে পৌর শহরের উৎরাইল এলাকার নিজ বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। পরে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে খ্রিস্টীয় রীতি অনুসারে স্থানীয় সমাধিস্থলে তাকে সমাহিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,ওয়াহেদ আলী,আব্দুল খালেক,আবুল কালাম,প্লাস্টার স্নিগ্ধেন্দু বাউল,সিরাজুল হক,আব্দুল জব্বার মাল,সাবেক পৌর কাউন্সিলর এমরোজ হোসেন,ডন বস্কো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিউটি রানী পাল সিলেট জেলা শ্রেষ্ঠ শিক্ষক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিলেটে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল। ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের সঙ্গে তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশব্যাপী আলোচনা চলে তাকে নিয়ে।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশাদ স্বাক্ষরিত এক পত্রে জেলা পর্যায়ে নির্বাচিত চার শ্রেষ্ঠ শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়। এতে বিউটি রানী পাল ছাড়াও সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মত নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস রয়েছেন।

বিউটি রানী পাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তিনি পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ব নন্দিত কমেডিয়ান চার্লি চ্যাপলিনের ‘সিটি লাইটস’ ও ‘দ্য কিডস ‘সিনেমা প্রদর্শিত হবে থিয়েটারে ২৫ সেপ্টেম্বর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২৫ সেপ্টেম্বর ২০২৬ চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রয়াত সাজ্জাদ হোসেন উপল স্মরণে এক আলোচনা সভা বিকেল ৫:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। উক্ত স্মরণ সভা সমাপনের পরপরই বিশ্ব নন্দিত খ্যাতিমান কমেডি অভিনেতা চার্লি চ্যাপলিনের ২টি দর্শক নন্দিত সিনেমা ‘সিটি লাইটস’ ও ‘দ্য কিডস’ স্থানীয় থিয়েটার ইনস্টিটিউট আর্ট গ্যালারি হলে প্রদর্শিত হবে। কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে উপস্থিত থেকে এই আয়োজনকে সাফল্য মন্ডিত করার আহবান জানানো হয়েছে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ