আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁওয়ে পাট চাষীদের প্রশিক্ষণ ও কর্মশালা অনুিষ্ঠত

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রপ্তানিযোগ্য পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ ফেব্রয়ারি) সদর উপজেলা হলরুমে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলার নির্বাহী অফিসার খাইরুল ইসলাম উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
এসময় পাট চাষে প্রশিক্ষনের গুরুত্ব, পাটের বর্তমান ও ভবিষ্যত নিয়ে বেশকিছু গুরুত্বপুর্ন বিষয় তুলে ধরেন।

এছাড়াও বিভিন্ন প্রশ্ন ও উত্তর পর্ব এবং সমাপনী বক্তব্য প্রদানসহ সভাপতিত্ব করেন, বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাস্মদ ইকবাল হোসেন ভূঁইয়া।

এতে বিশেষ অতিথি ছিলেন, পাট অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক জনাব মো: মোশাররফ হোসেন।

কিইউ নোট পেপার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র, বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্র, নশিপুর, দিনাজপুরের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মো: রিশাদ আব্দুল্লাহ।

পাট বীজ সংগ্রহ, জমি নির্বাচন, জমি তৈরী, বীজ বপণ, আন্তপরিচর্যা, সার ও বালাই নাশক প্রয়োগ নিয়ে আলোচনা করেন উপজেলার কৃষি অফিসার জনাব মো: নাসিরুল আলম, রিবন রেটিং পদ্ধতির প্রয়োগ ও প্রচলিত পদ্ধতির উন্নত প্রয়োগ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মো: সিরাজুল ইসলাম। পাটের গ্রেডিং সংরক্ষণ ও বাজারজাতকরণ পদ্ধতি বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন পাট অধিদপ্তর দিনাজপুরের পাট উন্নয়ন কর্মকর্তা জনাব অসীম কুমার মালাকার। উপস্থিত ছিলেন বিজেএ, ঢাকা অফিসের উর্ধ্বতন নির্বাহী অফিসার জনাব বিনয় কৃষ্ণ মন্ডল। কর্মশালাটি সঞ্চালন করেন বিজেএ, ঢাকার উর্ধ্বতন হিসাব রক্ষক জনাব মো: নজরুল ইসলাম এবং আরো উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর ঠাকুরগাঁও সদর উপজেলার উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জনাব সুজন চন্দ্র বর্মন। এ কর্মশালায় উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ