চাঁপাইনবাবগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আধাঁর পেরিয়ে -এই স্লোগানকে সামনে রেখে মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ ছয় বছর পেরিয়ে ৭ বছরে পর্দাপন উপলক্ষে বুধবার ২৬শে ফেব্রুয়ারী বেলা ১১ টায় মডেল প্রেসক্লাবের হল রুমে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়র মধ্য দিয়ে মডেল প্রেসক্লাব এর বর্ষপূর্তি উদযাপন করা হয়।

আনন্দ উৎসবে মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর ও আমার বার্তা’র জেলা প্রতিনিধি মোঃ বদিউজ্জামান রাজাবাবু’র উপস্থাপনায় এবং মডেল প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস সিহানুক শান্ত’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল মতিন, দৈনিক চাঁপাই দর্পন এর প্রকাশক ও সম্পাদক এবং চ্যানেল আই এর জেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ জহুরুল হক, দৈনিক ভোরের দর্পন পত্রিকার গোমস্তপুর উপজেলা প্রতিনিধ ও স্বাধীন প্রেসক্লাবের সভাপতি মোঃ আলাউদ্দিন পারভেজ সহ আরো উপস্থিত ছিলেন, সময় টিভির মোঃ জাহাঙ্গীর আলম, গ্লোবাল টেলিভিশনের মোঃ ফারুক হোসেন, অনলাইন টেলিভিশন প্রহর টিভির জেলা প্রতিনিধি মোঃ রিপন জামাল, মডেল প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের ষ্টার্ফ রিপোর্টার মোঃ মনোয়ার হোসেন রুবেল, দপ্তর সম্পাদক ও দৈনিক স্বাধীন মত পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবুল বাশার মিলন, ক্রীড়া সম্পাদক ও দৈনিক একুশে সংবাদের ষ্টার্ফ রিপোর্টার মোসাঃ তাজরিন খান, সহ সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নাগরিক ভাবনা’র জেলা প্রতিনিধি মোঃ ইমাম হাসান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক অগ্রসর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ অনিক দেওয়ান, সদস্য ও দৈনিক নিখাদ খবরের জেলা প্রতিনিধি মোঃ ওবায়দুল হক নাহিদ, দৈনিক নওরোজ এর মোঃ সাকিব আলী, দৈনিক সরোজমিন এর মোঃ নাইম খান সহ অন্যরা।

সাবেক মেয়র মাওলানা মোঃ আব্দুল মতিন তার বক্তব্যে বলেন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজাবাবু একজন ভাল মানুষ, সে আমার অত্যন্ত কাছের একজন, তিনি আরও বলেন, সব সময় দেখি সে নিজে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করার চেষ্টা করেন। সত্য ও বস্ত নিষ্ঠ সংবাদ পরিবেশন কারনে মডেল প্রেসক্লাবের প্রতিটি সদস্য’র মঙ্গল কামনা করে মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল সদস্যকে শুভেচ্ছা জানান।

সভার শুরুতে আমন্ত্রিত অতিথিগণ ফুলের শুভেচ্ছা জানান মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মোঃ ফেরদৌস সিহানুক শান্ত ও সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান রাজাবাবু কে, এছাড়াও এ ক্লাবের সাবেক সদস্য প্রয়াত এডভোকেট সৈয়দ শাহজামাল সাংবাদিকের জন্য দোয়া করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের স্বাগত মিছিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় এবং চট্টগ্রাম মহানগর যুবদল, আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড যুবদল কমিটি পুর্নবহাল করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আতুরার ডিপো থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়ার হাট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ৩নং পাচঁলাইশ ওয়ার্ড যুবদলের আহবায়ক মো: হাসানের সভাপতিত্বে ও পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা যুবদল’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মঞ্জুর আলম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর আলম বলেন, আজকের এই র‌্যালিতে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করেছেন-বাংলাদেশের যুবসমাজ এখনো ঐক্যবদ্ধ, সচেতন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। আমাদের প্রত্যেককে শৃঙ্খলা, ঐক্য ও ধৈর্যের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে। তিনি এ সময় উপস্থিত সকল নেতাকর্মীকে বায়েজিদ বোস্তামি থানা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

স্বাগত মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নেজাম, জানে আলম, মোঃ আবছার, সেলিম, আলাউদ্দিন, ইমতিয়াজ, জহির, আমিন ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল, ইউনুস, মোঃ তারেক, ফারুক, মাসুদ, মহিউদ্দিন, বাদশা, রুবেল, নজরুল, ইমন, করিম, ইসকান্দর, মামুন সহ ০৩নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের আওতাধীন ইউনিট যুবদলের নেতৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিলো ৫৩ বিজিবি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর উদ্যোগে ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে চরবাগডাংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমানের উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৫৩ বিজিবির উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, এ প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত এলাকার বেকার যুবকেরা প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। এর ফলে তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলতে সক্ষম হবেন।
ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৫৩ বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ, চরবাগডাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, চরবাগডাংগা বিওপি কমান্ডারসহ বিভিন্ন পর্যায়ের বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ