আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ইউসিটিসিতে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং এর একাডেমিক কাউন্সিলের ১২তম সভা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা মোঃ ওসমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর ডীন অধ্যাপক ড. এম আব্দুস সামাদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. এ আজীম, বরেণ্য শিক্ষাবিদ বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোঃ কায়কোবাদ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সাবেক সদস্য সালাহউদ্দিন আকবর, চুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক ড. জামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বজলুর রহমান,

ইউসিটিসির পাবলিক হেলথ বিভাগের প্রধান ইনজামুল হক, ব্যবসায়ী প্রশাসন বিভাগের প্রধান ড. শাকিল আহমেদ, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান এস এম বেলাল নূর আজিজি, সিএসই বিভাগের প্রধান মোঃ জিয়াউর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো: জিয়াউল হক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রিদয়ানুল হক, সহকারী রেজিস্ট্রার জনাব এস এম শহিদুল আলম এবং সিনিয়র এডমিন অফিসার জনাব মোঃ আকরামউদ্দৌলাহ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব জনাব সালাহউদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী নিশ্চয়ন সহ ঐ সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ ছাড়াও অটাম ২০২৪ সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফলাফল ইউসিটিসি সিন্ডিকেট কর্তৃক অনুমোদনের নিমিত্তে সুপারিশ গৃহীত হয়।

এ ছাড়াও শিক্ষকদের গবেষণা কার্যক্রম ও অন্যান্য গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি অধ্যাপক ড. জাহিদ হোসেন শরীফ সভার সমাপ্তি ঘোষনা করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ