আজঃ সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

রূপগঞ্জে ফেন্সিডিল বাংলা মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ ও কায়েতপাড়া ইউনিয়নের খামাড়পাড়া এলাকা থেকে ফেন্সিডিল, বাংলা মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২মার্চ রবিবার রাতে র‌্যাব-১ এর সদস্যরা তাদের গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ এলাকা থেকে ৫০বোতল ফেন্সিডিল ও ১০বোতল বাংলা মদসহ মাদক ব্যবসায়ী অপু দাসকে(২৫) গ্রেফতার করা হয়েছে। সে পিতলগঞ্জ মনিপাড়া গ্রামের নারায়ণ দাসের ছেলে। এছাড়া রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের খামাড়পাড়া এলাকার মাদক ব্যবসায়ী সাব্বির আহমেদকে(২২) ১৬পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে নিজ নিজ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো বলে অভিযোগ রয়েছে। রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবায়াসীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চরফ্যাশনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ভুট্টোকে (৪৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নজরুলনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কের মাথায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রামে নয় মামলার আসামি লিটন কুমার গ্রেফতার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের পৃথক সিআর সাজা ও অর্থঋণ জারির মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামি লিটন কুমার বিশ্বাস, নগরের কোতোয়ালী থানার খাতুনগঞ্জ এলাকার বাদল বিশ্বাসের ছেলে। রোববার মহানগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, নয়টি সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামি লিটন কুমার বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। ওসি বলেন, বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আলোচিত খবর

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় যান।এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জামায়াত আমিরের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় পৌঁছান তিনি। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।বাসায় জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ