আজঃ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামের রাউজানে চাঁদার জন্য জাহাঙ্গীর খুনের তথ্য দিয়েছে ঘাতক

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের রাউজানে খুনের মামলার তথ্য দিয়েছে খুনি নিজেই। দেড় মাস আগে নামাজ পড়তে যাবার পথে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গুলি করে হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র-গুলিসহ দুজনকে গ্রেফতারের পর পুলিশ তথ্য দিয়েছে, জাহাঙ্গীরকে চাঁদার জন্য খুন করা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে নগরীর নাসিরাবাদে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু এ তথ্য দিয়েছেন।

এর আগে বুধবার রাতে পুলিশ রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের গরীর উল্লাহপাড়া থেকে দুজনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- আরাফাত মামুন ও বিপ্লব বড়ুয়া। তাদের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি ভর্তি রিভলবার, একটি রাম দা ও একটি দেশীয় তৈরি এলজি ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সংবাদ সম্মেলনে এসপি সাইফুল ইসলাম সানতু জানান, আরাফাত মামুন হত্যাকাণ্ডের মূল হোতা। তিনি সরাসরি কিলিং মিশনে অংশ নিয়েছিলেন। হত্যাকাণ্ডস্থল এবং আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বিভিন্ন সময়ে ব্যবসায়ী জাহাঙ্গীরের কাছ থেকে তারা চাঁদা দাবি করেছিলো বলে আমরা তথ্য পেয়েছি। মূলত এ চাঁদার জন্যই খুন করা হয়েছে।নিহত জাহাঙ্গীর আলম রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষ পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ওই এলাকায় একটি কমিউনিটি সেন্টারের মালিক ছিলেন। এছাড়া নগরীর আসাদগঞ্জ এলাকায় তার শুটকির ব্যবসা ছিল।

গত ২৪ জানুয়ারি (শুক্রবার) দুপুরে মোটর সাইকেলে চড়ে জুমার নামাজ পড়তে মসজিদে যাবার পথে দুর্বৃত্তরা গুলি করে তাকে খুন করে। এ সময় মোটর সাইকেলের চালক আব্বাস গুরুতর আহত হন।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় জাহাঙ্গীরের পরিবারের করা মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছিল। সর্বশেষ আরাফাত মামুন ও বিপ্লবসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
মামুন ও বিপ্লবকে গ্রেফতারের তথ্য দিয়ে এসপি সাইফুল বলেন, মামুন পূর্ব গুজরা ইউনিয়নের গরীর উল্লাহপাড়ায় তার মামার বাড়িতে সহযোগী বিপ্লবকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন। তাকে গ্রেফতারের অভিযানের সময় পুলিশকে গুলি করার চেষ্টা করে ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন।

সংবাদ সম্মেলনে হত্যাকারীদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপরাধীদের কোনো দল নেই। কিন্তু প্রত্যেক অপরাধী রাজনৈতিক আশ্রয় চায়। সে হিসেবে তারা আশ্রয় নেয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড।

নরসিংদীর ৫টি আসনের ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম ও ব্যালট পেপার। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে ৬টি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শান্তিপূর্ণ ভোট গ্রহণের জেলার ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৯৩ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

৫টি নির্বাচনী এলাকার ৫টি পৌরসভা ও ৭১ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২ শত ৩৭ জন। এরমধ্যে পুরষ ভোটার সংখ্যা ১০ লাখ ৩ শত ৪ জন, নারী ভোটার ৯ লাখ ৭০ জন হাজার ৯ শত ৮৭ জন। হিজড়া ভোটার ৩৬ জন।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ