আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নেত্রকোনায় নিরীহ কৃষকদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ।

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণায় পূর্বধলায়, মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে সহজ-সরল নিরীহ কৃষকদের হয়রানির প্রতিবাদে এবং গ্রেপ্তার ফজল হকসহ ছয়জনের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার দুপুরে পূর্বধলা উপজেলার ধলামুলগাও ইউনিয়নের পাটলি গ্রামে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীর মধ্যে বক্তব্য রাখেন, ধলামুলগাও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রুকনুজ্জামান ফকির, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য ফজলুর রহমান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি আমানুর রহমান আমান, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সম্পাদক রতন ফকির, ওয়ার্ড বিএনপির নেতা মাসুদ ফকিরসহ অন্যান্যরা।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসর শহিদ মাস্টার ও তার ভাই তরিকুল এখনও এলাকায় নিরীহ কৃষকদের নানাভাবে হয়রানি করে চলছে। সম্প্রতি, তার প্রতিবেশী ফজল হকের পৈত্রিক সম্পত্তির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নেয়ার চেষ্টাকালে তারা বাধা দেয়, এতে শহীদ মাস্টার ও তরিকুল ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ফজলসহ তাদের পরিবারের ছয় সদস্যকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করে।বক্তারা, নিরীহ কৃষকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত ব্যক্তিদের মুক্তির দাবি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ