আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

“অধিকার,সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে ধারণ করে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শনিবার( ৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বনার্ঢ্য র‍্যালী বের করা হয়,র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে দিবসটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সভাপতি আতাউর রহমান, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, পৌর জামায়াতের মোকাররম হোসাইন, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, মহিলা দলের আহবায়ক মনিরা বিশ্বাস,বিএনপির সদস্য সচিব আনার কলি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি মেহবুবা আক্তার সিদ্ধা, বিলকিস বেগম ওয়ালভিষন প্রজেক্ট অফিসার, সাইফুল ইসলাম সিডিএ প্রোগ্রাম কডিনেটর
প্রমুখ।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠন সহ বিভিন্ন এনজিও’র নারী সদস্যরা এই
নারী দিবসে উপস্থিত ছিলেন এবং স্মারকলিপি প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন খায়রুল ইসলাম ইএসডিও’র
৩ উপজেলার প্রোগ্রাম অফিসার।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ