আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

রাণীশংকৈলে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী সহ তার পরিবারের লোকজন।

ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান কিছুদিন আগে তার পরিবারের দুই ভাতিজা জমি নিয়ে মারামারি করে। এ ঘটনায় তাকে ১ নম্বর আসামি করে মামলা দায়ের করেন আপন ভাতিজা মামুন ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহার থেকে ১ নম্বর আসামিকে বাদ দিয়ে চার্জশিট দাখিল করায় বাদি পক্ষ বিভিন্নভাবে পুনরায় এজাহার ভুক্ত করার জন্য উঠে পড়ে লাগে।

মানববন্ধনে সাইফুল ইসলাম বলেন আমি একজন অসুস্থ মানুষ চোখে ঠিক মতো দেখতে পাইনা। আমি কীভাবে মারামারি করবো? ওরা আমাকে মিথ্যা মামলায় আসামি করে। পুলিশ তদন্ত করে আমার কোন সম্পৃক্ততা পাইনি তাই চার্জশিটে আমাকে অব্যাহতি দিয়েছে ।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম বলেন, আমি এক নম্বর আসামির ঘটনার সাথে কোন সম্পৃক্ততা পাইনি। তাই তাকে বাদ দিয়ে চার্জশিট দাখিল করেছি ।

উল্লেখ্য, গতকাল বাদি পক্ষ একটা মানববন্ধন করেন এবং পুনরায় এক নম্বর আসামিকে এজাহার ভুক্ত করার আহ্বান জানান। এরই প্রেক্ষিতে আজকে  উপজেলার মূল ফটকের সামনে দুপুরে ঘন্টাব্যাপী কাউন্টার মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারটি

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ