আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্য গ্রেফতার

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা)

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হলো; চাঁদপুরের কচুয়ার মনপুরা এলাকার আবদুল মান্নানের ছেলে আবদুল হান্নান(৩৫), লক্ষীপুরের রায়পুরের চরমোহনার মৃত সিরাজ মোল্লার ছেলে শরীফ হোসেন(৪৫), কুমিল্লার চান্দিনার নুরপুরের তাজুল ইসলামের ছেলে মোঃ আলা উদ্দিন(৩৫) ও

জোরপুকুরিয়ার মৃত হাজী রমিজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম(৬০)। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ও ১ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুনকরা এলাকায় একই কায়দায় কুয়েত প্রবাসী নাইমুল ইসলাম ও মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেনের ভাড়া গাড়িতে ডাকাতি করে সর্বস্ব লুটে নেয় সংঘবদ্ধ ডাকাতদল। এরপর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশসহ কয়েকটি গোয়েন্দা সংস্থা। মহাসড়কের সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গত দুইদিন চাঁদপুর ও কুমিল্লা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও ডাকাতির মালামাল
উদ্ধার করা করে পুলিশ। আটককৃত ডাকাতদলের সদস্য আবদুল হান্নান, শরীফ হোসেন, আলা উদ্দিন ও নজরুল ইসলামকে গ্রেফতারের পর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, দুইটি স্টিলের কিরিচ, দুইটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি দেশীয় কুড়াল, একটি লোহার শাবল, একটি লোহার রড, একটি মোটা রশি জব্দ করা হয়। এছাড়া ডাকাতদল থেকে ১৬ কুয়েতি দিনার, ৮০ মালয়েশিয়ান রিঙ্গিত, বাংলাদেশী ৩৫০০ টাকা ও একটি বিদেশী কম্বল উদ্ধার করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় প্রবাসীদের থেকে লুণ্ঠিত কুয়েতি দিনার ও মালয়েশিয়ান রিঙ্গিত উদ্ধার করা হয়েছে।

ছবির ক্যাপশান: কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায অস্ত্র ও লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ৪ ডাকাত গ্রেফতার

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ