চট্টগ্রামে এবি পার্টির ইফতার:

কাঙ্ক্ষিত সংস্কার, যথাযথ বিচার ও সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের পিছু হটার সুযোগ নাই— মজিবুর রহমান মঞ্জু

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কাঙ্ক্ষিত সংস্কার, যথাযথ বিচার ও সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের পিছু হটার কোন সুযোগ নেই বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সরকার কখনো বিএনপি কখনো ছাত্রদের মন যুগিয়ে চলতে গিয়ে নিজেদের অবস্থান দূর্বল করে ফেলছে। এই সরকার যদি তার লক্ষ‍্য অর্জনে সফল না হয় তাহলে ভবিষ্যতে সরকারের সাথে সংশ্লিষ্ট সকলকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলেও তিনি সতর্ক করেন।

আজ এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত “রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও ব্যবসায়ী”দের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামে হোটেল আগ্রাবাদে বিকেল ৫ টায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক। এবি পার্টির চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরীর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল মোঃ দিদারুল আলম (অবঃ), কেন্দ্রীয় বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান,

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সদস্য সচিব এডভোকেট সৈয়দ আবুল কাশেম, এবি পার্টির চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল, এবি যুব পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয়ক এডভোকেট আব্দুর রহমান মনির, চট্টগ্রাম উত্তর জেলা এবি পার্টির সমন্বয়ক জিয়া চৌধুরী।

মাহফিলে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জনসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, লেখক বুদ্ধিজীবীসহ চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বক্ষণে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, এবারের রমজানে

অন‍্যান‍্যবারের মত দ্রব্যমূল‍্য বাড়েনি, বিদ‍্যুতের লোড শেডিং নিয়েও কোন তেলেসমাতি ঘটেনি, যানজট নিয়ে সেনাবাহিনী ও পুলিশ আরও সিরিয়াস হলে আমরা আরেকটু স্বস্তি পেতাম। তিনি বলেন, এ থেকে আমরা বুঝলাম যে, সরকার আন্তরিক হলে অনেক কিছুই করা সম্ভব। অন্তর্বর্তী সরকারের দোদুল্যমানতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ড. ইউনুস প্রথমে বললেন; তিনি আমাদের সহযোদ্ধা এবং তাঁর কথা আমাদেরকে শুনতে হবে। আমরা এটাকে সাদরে গ্রহণ করেছিলাম। তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। রাজনৈতিক দলগুলো কোন আপত্তি করেনি। ইদানিং তিনি বলা শুরু করেছেন; তিনি আমাদের সহযোগি এবং

আমরা যেভাবে চাই সেভাবে তিনি করবেন। কম সংস্কার চাইলে ডিসেম্বরে আর বেশী সংস্কার চাইলে আগামী বছরের জুনে নির্বাচন। জনাব মঞ্জু এটাকে ‘সরকারের পিছু হটার লক্ষণ’ উল্লেখ করে বলেন, কখনো বিএনপি কখনো ছাত্রদের মন যুগিয়ে চলতে গিয়ে নিজেদের অবস্থান দূর্বল করে ফেলছে সরকার । তিনি সতর্কবাণী উচ্চারণ করে বলেন; কাঙ্ক্ষিত সংস্কার, যথাযথ বিচার ও সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের পিছু হটার কোন সুযোগ নেই। এই সরকার যদি তার লক্ষ‍্য অর্জনে সফল না হয় তাহলে ভবিষ্যতে সরকারের সাথে সংশ্লিষ্ট

সকলকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি টেকসই জাতীয় ঐক‍্য প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, এই টেকসই ঐক‍্য প্রতিষ্ঠা করতে না পারলে অদূর ভবিষ্যতে হলেও পতিত ফ‍্যাসিবাদের আবার উত্থান ঘটবে, এ সরকারের সাথে সংশ্লিষ্ট কেউই তখন রেহাই পাবেনা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এবি পার্টির উত্তর জেলা কমিটির সদস্য বোরহান উদ্দিন, চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য আতাউর রহমান নূর, এবি যুব পার্টির চট্টগ্রাম মহানগর সহ সমন্বয়ক মোহাম্মদ জাবেদ, রোটারিয়ান ওমর ফারুক, বাকলিয়া থানা সমন্বয়ক মোহাম্মদ আজগর, জাহেদুর রহমান, এসএম আবুল কাশেম, সবুজ কর্মকার, নাজমুল হক, তরিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফাতেহা শরীফ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি লায়ন আলহাজ্ব সালাউদ্দিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নাঙ্গলমোড়া শামছুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব ছালেহ আহম্মদ আনসারী। প্রধান বক্তা ছিলেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে নাঙ্গলমোড়া শামছুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ জসিমউদ্দিন আল-কাদেরী, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি জাহাঙ্গীর আলম, নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সেলিম হাসান, অভিভাবক সদস্য তাজুল ইসলাম হৃদয় ও নেজামুল হকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যজিত বড়ুয়া, সিনিয়র শিক্ষক নুরুল আবছার, ইব্রাহিম ও হারুন রশিদসহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে লায়ন আলহাজ্ব সালাউদ্দিন আলী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, ইনসাফ, মানবতা, ক্ষমা, সহনশীলতা ও মহানুভবতার অনন্য দৃষ্টান্ত।তিনি বলেন, মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সমাজজীবনে বাস্তবায়ন করতে হবে। অসহায়, দরিদ্র, বঞ্চিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই মহানবী (সা.)-এর প্রতি প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে।

তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর জীবন থেকে সততা, ধৈর্য, আত্মত্যাগ, পরমতসহিষ্ণুতা, দয়া ও ক্ষমার শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা সমাজ থেকে অন্যায়, অবিচার, মাদক, হিংসা ও বিভেদ দূর করে মহানবী (সা.)-এর আদর্শে শান্তিপূর্ণ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।


আলোচনা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত “সাংগঠনিক সংলাপ ২০২৬” অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত “সাংগঠনিক সংলাপ ২০২৬” কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর খ জোনের সাংগঠনিক সংলাপ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অত্র জোনের আওতাধীন বিভিন্ন শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ সংলাপ ছিল প্রাণবন্ত ও ফলপ্রসূ। চট্টগ্রাম মহানগর ‘খ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী এডভোকেট কুতুবউদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার এবং কেন্দ্রীয় সম্মানিত সদস্য যথাক্রমে মো. আলী, মীর শফিউল আলম নিজাম, কাজী নিজাম উদ্দিন, মাকসুদুর রহমান হাসনু, আশরাফুজ্জান আশরাফ, ফজলুর হক ফজু ও নাসির উদ্দীন সহ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সমন্বয়কারী মেজবাহ উদ্দিন, শফিকুল ইসলাম, শামশুল ইসলাম, বদিউর রহমান, ওমর ফারুক, আক্তার মিঞা, ফোরকান, মোকসুদুল আলম, সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন খ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোঃ সাজ্জাদ।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ