আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁওয়ে জেলা যুবদলের উদ্যোগে পরিছন্নতার কার্যক্রম।

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আমার ঠাকুরগাঁও আমার অহংকার আমার দায়িত্ব রাখবো পরিষ্কার এই স্লোগান কে সামনে রেখে ও মাহে রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে পৌরবাসীর মাঝে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে পরিছন্নতার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে তারা বের হয়ে চৌরাস্তা, স্বর্ণ পট্টি, আমতলা হয়ে কয়েকটি সড়ক পরিষ্কার করে পুনরায় একই স্থানে এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শেষ করে।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, সদর উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা ডানো, পৌর যুব দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সাংগঠনিক সম্পাদক শামীম সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ