আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

মাহে রমজানুল মোবারক উপলক্ষে ‘তাজকিয়া’র “তাসাওউফ সংলাপ ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত।

বলাই আচায্য বলাই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ-এর উদ্যোগে “তাসাওউফ সংলাপ ও ইফতার মাহফিল” চট্টগ্রাম নগরীর হামজারবাগস্থ মাদ্রাসা-ই শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার কার্যনির্বাহী সদস্য ইশতাকুর আনোয়ারের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ রবিউল ইসলাম, নাতে রাসুল (স.) পরিবেশন করেন হাফেজ তাসিন ফাহাদ, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মুহাম্মদ বদিউল হক সাকিব।

পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনা পর্বে “তাজকিয়া তথা আত্মশুদ্ধি অর্জনে সিয়াম সাধনার পদ্ধতি ও গুরুত্ব” প্রসঙ্গে আলোচনা করেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ-এর সহ-সভাপতি ও মাদরাসা-এ গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মুজিবুল হক। এতে “রোযা আধ্যাত্মিক পরিশুদ্ধির সোপান” বিষয়ে আলোচনা করেন তাজকিয়া মাদরাসা-এ গাউসুল আযম মাইজভাণ্ডারী শাখার সাধারণ সম্পাদক মোকাররম হায়দার। অতঃপর আসরের সালাত আদায়ান্তে যৌথ নাশিদ পরিবেশন করেন তাজকিয়া মাদরাসা-এ গাউসুল আযম মাইজভাণ্ডারী শাখার সদস্যবৃন্দ।

“তাজকিয়া (ম্যানারস্) তথা নিজেকে তাজকিয়ান হিসেবে গড়ে তোলা” প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ও কার্যকরী বক্তব্য প্রদান করেন তাজকিয়া’র উপদেষ্টা এইচ আর মেহেবুব। অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন তাজকিয়া’র প্রধান উপদেষ্টা প্রকৌশলী সৈয়দ আবু নাসের নুর অন্তু। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহানশাহ্ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাষ্ট এর প্রতিনিধিবৃন্দ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সমন্বয়কবৃন্দ, যাকাত ওয়েলফেয়ার ফান্ডের প্রতিনিধিবৃন্দ, মাইজভাণ্ডারী একাডেমির প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। শেষাংশে মিলাদ-কিয়াম পরিবেশন করেন হাসানুল করিম এবং মুনাজাত পরিচালনা করেন তাজকিয়া’র মিশন সম্পাদক মাওলানা মোহাম্মদ মিনহাজ উদ্দিন। পরিশেষে সম্মিলিত ইফতার সম্পন্ন করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

মাভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই চাতুয়া শাখা (প্রস্তাবিত) হক কমিটির এর উদ্যোগে সোমবার ৯ মার্চ বাদ-এ আছর দুবাইয়ের চাতুয়ায় কমিটির অস্থায়ী কার্যালয়ে পবিত্র ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি মুহাম্মদ বদিউল আলম বদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুদ্দীন অনিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী (মা.জি.আ.)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মওলানা মুহাম্মদ দিদারুল আলম কেন্দ্রীয় সদস্য, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন উপদেষ্টা আজমান শাখা ও উপদেষ্টা কাজী ফয়জুল ইসলাম করিম দুবাই হামরিয়া শাখা ও ব্যবসায়ী আবদুর রহিম।

এতে শত শত আশেকে রাসুল (সাঃ) ও আশেকে মাইজভান্ডারীর উপস্হিতিতে বক্তারা বলেন, ইহকালের শান্তি ও পরকালের মুক্তির জন্য যুগে যুগে আল্লাহর অলিদের আগমন ঘটে পরিশেষে মহান মালিক হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর যে মিশন হুক্কুল লা হুক্কুল ইবাদত ধারণ করে মানবতার কল্যাণে নিয়োজিত রাখার আহবান জানান।

অত্র কমিটির সিনিয়র সভাপতি এরশাদ, সাংগঠনিক সম্পাদক মিজান, প্রচার সম্পাদক রাশেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল সহ চাতুয়াপার্কিংয়ে কর্মরত প্রবাসী ভাইদের আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রধান আলোচকের আখেরী মুনাজাত ও ইফতার ও তরারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ