আজঃ রবিবার ২১ জুন, ২০২৬

ফ্যাসিস্টের প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত।

চট্টগ্রাম ব্যুরো:

ইফতার সামগ্রী বিতরণকালে মুহাম্মদ শাহেদ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কেন্দ্রীয় যুবদলের সাবেক চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি মুহাম্মদ শাহেদ বলেছেন, খুনি হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা রয়ে গেছে। ফ্যাসিবাদের সহযোগী এই প্রেতাত্মারা দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এটি শুধু বিএনপির একার দায়িত্ব নয়, বরং দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি আজ মঙ্গলবার (১৮ মার্চ) পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণকালে মুরাদপুরস্থ আপন গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অসহায় ও নিম্ন আয়ের লোকজনের মধ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মুহাম্মদ শাহেদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি সবসময় দেশ ও জনগণের জন্য রাজনীতি করে এসেছে। এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তিনি আমৃত্যু কষ্ট করে গেছেন।

তিনি আরও বলেন, জনগণের হারানো ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় এবং দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করা যায়।

পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী সাকির সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, রাজন খান, ওমর ফারুক, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মুকুল, সহ-দপ্তর সম্পাদক মো. সাহেদ, জহিরুল ইসলাম জহির, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক হামিদুল হক চৌধুরী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ কামাল উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সদস্য প্রফেসর সাইদুল হক সিকদার, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিদোয়ান হোসেন জনি, শাহিদুল ইসলাম মাসুম, এনামুল হক চৌধুরী কামাল, শহিদুল ইসলাম কুট্টি, মিল্লাত হোসেন, হুমায়ূন আহমেদ, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মো. জাবেদ হোসেন, মোহাম্মদ নাসির, আরিফুল ইসলাম ইলু, মো. হাসান তোফা, কোরবান আলী রহিম, মাইনুদ্দিন মামুন, মোহাম্মদ রফিক, মোহাম্মদ ইউনুস, মো. মোরশেদ, সোলায়মান হোসেন মনা, জাবেদ হোসেন, মোহাম্মদ হানিফ, তোফাজ্জল হোসেন, খোকন মোল্লা, আবুল বাশার, জসিম উদ্দিন তালুকদার, মো. ফারুক, নুরুল হক, মো. সুমন, হানিফ রানা, রাসেল আহমেদ, মাসুদ রানা, জীবন মিয়া, মোহাম্মদ জাহিদ, সানি আহমেদ, মোহাম্মদ হোসাইন, মো. মাসুদ, মোহাম্মদ জসিম, মাইনুদ্দিন, রাজু রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ মিরসরাই উপজেলা শাখার কমিটি গঠন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ মিরসরাই উপজেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়। মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক লায়ন তাহের আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, পরিষদের উত্তর জেলার সদস্য সচিব আবু সাঈদ, পরিষদের উত্তর জেলার যুগ্ন আহবায়ক আবুল কাশেম আজাদ (ভিপি শামীম), যুগ্ন আহবায়ক মোহাম্মদ হোসেন,নাছির উদ্দিন বিপ্লব। সভায় সর্বসম্মতিক্রমে সাবেক ছাত্রনেতা মো. দেলোয়ার হোসেনকে আহবায়ক, অধ্যাপক ছালাহুদ্দীন মোহাম্মদ ছলিম নিজামীকে সদস্যসচিব এবং শহিদুল ইসলাম, আবুল বশর, মো. নিজাম উদ্দিন, মেসকাত উদ্দিন, কামরুল হাসান আজাদ, শামছু উদ্দিন, জিয়া উল হক জিল্লু, ইসমাইল হোসেন খোকন, সিরাজুল ইসলাম লিটন প্রমূখকে সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেন জেলার নেতৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশারফ হোসেন ও ছোট জামাই সোহেলের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বড় জামাই এ.কে আজাদ। আজ শনিবার (২০ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হুজরাপুরে অবস্থিত চাঁপাই প্রেসক্লাবে হল রুমে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন তিন।

লিখিত বক্তব্য এ. কে আজাদ জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুরে অবস্থিত মার্কেটসহ বাড়ি দখলের বিরোধের জেরে আদালতে মামলা দায়ের করা হলে উক্ত আর.এস দাগ নং ১১৪৯ জমির উপরে আদালত ১৪৪ ধারা জারি করেন। এর পরেও মোশাররফ হোসেন ও তার ছোট জামাই সোহেল রানা আদালতের আইন অমান্য করে ১৪৪ ধারা ভঙ্গ করে গত ১ বছর ধরে তার নামে থাকা একটি মার্কেটসহ বাড়ী জোর পূর্বক দখল করে নেন। সে সঙ্গে বাড়ি ও মার্কেটের প্রতিমাসে ৩০ হাজার টাকা শশুর এবং তার ছোট জামাই উত্তোলন করে আসছেন। মার্কেটসহ বাড়ির বর্তমান মালিক এ.কে আজাদ দখল ছাড়তে বললে বিভিন্ন প্রকার হত্যার হুমকি দিচ্ছেন বলে এমন অভিযোগ করেন তিনি।

উক্ত ঘটনার বিষয়ে জানতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশারফ হোসেনের মুঠোফোনে ঘটনার বিষয়টি জানতে চাইলে তিনি জানান, তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ সম্পন্ন মিথ্যা।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ