আজঃ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬

নগরীর পৃথক দুইটি স্থানে ইফতার বিতরণকালে মুহাম্মদ শাহেদ

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফ্যাসিস্টের দোসরেরা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ আজ ২১ মার্চ (শুক্রবার) খুলশী থানা যুবদল ও পাঁচলাইশ থানা যুবদলের অন্তর্ভূক্ত ষোলশহর রেলওয়ে স্টেশন ইউনিট যুবদলের উদ্যোগে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে আজ পৃথক পৃথক স্থানে শ্রমজীবি ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

এসময় মুহাম্মদ শাহেদ বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী ফ্যাসিস্টের দোসরেরা নতুন নতুন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। খুনি হাসিনা ভারতে বসে দিবাস্বপ্নে বিভোর। এদেশের মানুষ আর আওয়ামীলীগ দেখতে চাই না। আওয়ামীলীগ মানে খুনি, লুঠেরা ও দুর্নীতিবাজ। তাদের হাতে এদেশের মানচিত্র নিরাপদ নয়। হাসিনার দালালেরা নতুন নতুন ফন্দি ফিকির করছে। এদেশের আপমর জনসাধারণ তাদের ফাদে পা দেবে না। তিনি আরো বলেন, এদেশের সবচেয়ে নির্যাতিত পরিবার হলো শহীদ জিয়া পরিবার। বিএনপির প্রতিটি নেতাকর্মীর ঘরে ঘরে আওয়ামী ফ্যাসিবাদের নির্যাতনের চিহ্ন এখনো বিরাজমান। খুনীর সাথে বন্ধুত্ব হয় না। যারা এই বন্ধুত্বের স্বপ্ন দেখছেন তারা বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ।

ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তারেক রশিদ, যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ আলী সাকি, সাবেক কোষাধ্যক্ষ মোঃ নুর হোসেন উজ্জ্বল, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মহিউদ্দিন মুকুল, নুরুল ইসলাম মোল্লা, জহিরুল ইসলাম জহির, হামিদুল হক চৌধুরী, গুলজার হোসেন মিন্টু, শাহবাব ইয়াজদানী, কলিম উল্লাহ, শহিদুল ইসলাম কুট্টি, রিদোয়ান হোসেন জনি, ৭ নং য়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ জাবেদ হোসেন, হাসান চৌধুরী তোফা, সোলেমান হোসেন মনা, মোঃ জাভেদ হোসেন, জসিম উদ্দিন তালুকদার, মোঃ সুমন, মোঃ আলমগীর, মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ শাহজাহান, মোঃ রুবেল, মোঃ সুমন, রুবেল, ইকবাল, শফিউল সামু, খুলশী থানা যুবদল নেতা সাজ্জাদ হোসেন, সাজু. লিটন, সাহেদ, নুরল ইসলাম রাজন, আসলাম, সোহেল, পারভেজ, সিপলো, শওকত, আজমির, শুকুর, আজাদ, ইমাম হোসেন, আমির হোসেন, আবু বক্কর, ফারুক,

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড।

নরসিংদীর ৫টি আসনের ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম ও ব্যালট পেপার। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে ৬টি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শান্তিপূর্ণ ভোট গ্রহণের জেলার ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৯৩ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

৫টি নির্বাচনী এলাকার ৫টি পৌরসভা ও ৭১ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২ শত ৩৭ জন। এরমধ্যে পুরষ ভোটার সংখ্যা ১০ লাখ ৩ শত ৪ জন, নারী ভোটার ৯ লাখ ৭০ জন হাজার ৯ শত ৮৭ জন। হিজড়া ভোটার ৩৬ জন।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ