আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন ও স্বতন্ত্র বার্তার উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ।

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হাতে হাত ধরি সুন্দর সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে ২২শে মার্চ শনিবার বিকাল ৪ টায় হাবিবুল্লাহ স্বরণি, পোস্ট অফিস রোড জয়দেবপুরে, গাজীপুর মহানগর প্রেসক্লাবে বাংলাদেশ মানব কল্যাণ এ্যাসোসিয়েশন ও স্বতন্ত্র বার্তার উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি- ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম শামীম, উদ্বোধক

হিসাবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি ও এবি পার্টি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক- এম আমজাদ খান, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক- তারেক রহমান জাহাঙ্গীর এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন গাজীপুর জেলা কমিটির সভাপতি- মোঃ আনোয়ার হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন


বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র বার্তার সম্পাদক- কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলা ভূমি সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, দৈনিক কণ্ঠবানী সম্পাদক ও প্রকাশক জানে-এ- আলম, বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি- মুসা খান রানা, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক- মোঃ সাইফুল ইসলাম মানিক ,বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সভাপতি- আলহাজ্ব কামাল চৌধুরী, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি-

আব্দুল ওয়াহাব রিংকু, গাজীপুর সাংবাদিক ইউনিটির
সাধারণ সম্পাদক মোঃ হাইউল উদ্দিন খান, গাজীপুর মহানগর প্রেসক্লাবের অর্থ সম্পাদক- মোঃ মমিন মিয়া , বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক- মোঃ মোবারক হোসেন রনি, সাংবাদিক লতিফুর রহমান টুটুল , যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাবের মহানগর কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক- মুফতি সোহাইল মাহমুদ, বিশিষ্ট কবি শামীম আহমেদ, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক নাসির আহমেদ তুষার, সাংবাদিক আব্দুল আলিম, সাংবাদিক সালেহ উদ্দিন, সাংবাদিক শেখ মেহেদী, সাংবাদিক আব্দুর রশিদ, সাংবাদিক মাজহারুল ইসলাম বোরহান, সাংবাদিক মরিয়ম আক্তার, সাংবাদিক হেলানা আক্তার সহ এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা

উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মুফতি সোহাইল মাহমুদ দেশ ও জাতির কল্যাণের বিশেষ মোনাজাত করেন এবং ইফতারের পর গরিব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এ সময় তারেক রহমান জাহাঙ্গীর বলেন হাতে হাত ধরি, সুন্দর সমাজ গড়ি এ স্লোগানকে সামনে রেখে ২০২০ সালে বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ