আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

মহল্লা কমিটির উদ্যোগে চট্টগ্রাম নগরীর হাজারী লেইনে ইফতার পার্টি।

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী এলাকা হাজারী লেইস্থ মহল্লা কমিটির উদ্যোগে ২৩ মার্চ ২০২৫ স্থানীয় বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব আজগর আলীর সভাপতিত্বে রোজাদারদের সাথে নিয়ে আয়োজন করা হয় ইফতার মাহফিলের।পবিত্র রমজান সিয়াম সাধনার মাস। সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের

আশায় রোজাদারেরা রহমত, মাগফেরাত ও নাযাতের দিন গুলো ধাপে ধাপে অতিক্রম করে। সভাপতির বক্তব্যে আজগর আলী বলেন কল্যাণময় রমজানের উসিলায় আল্লাহ যেন প্রত্যেকের মরহুম বাবা মাকে জান্নাতবাসী করেন। সকল বিপদ আপদ হতে বাংলাদেশকে হেফাজত করেন। আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমান নারী ও শিশুদের ইহুদিবাদী হামলা হতে রক্ষা ও হেফাজত করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃদুল দে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন নুর।
বক্তারা কল্যাণময় রমজানের বিশেষ গুরুত্বপূর্ণ দিন গুলোর কথা ও ফজিলত তাদের বক্তব্যে তুলে ধরেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হরিভূষণ রায়, বাপ্পি নন্দী, শ্রীরাম আচার্য, স্বপন কুমার দে, স্বপন ধর, শিবু প্রসাদ, কমল নাথ, স্বাগতম সিং হাজারী, চন্দন দত্ত, বিধান ধর, রহমত আলী সহ প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ