আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

১৯৭১ এর স্বাধীনতা ২০২৪ সালের ৫ আগস্ট এসে পূর্ণতা পেয়েছে : জামায়াতের আমির

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতা ২০২৪ সালের ৫ আগস্ট এসে পূর্ণতা পেয়েছে। বুধবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। নগরীর দেওয়ানবাজারে নগর জামায়াতের কার্যালয়ে মিলনায়তনে এ সভা হয়েছে।

সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হয়েছে। এতো বছরেও আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারিনি। জামায়াতে ইসলামী বারবার বলেছে জাতিকে বিভক্ত করবেন না। অতীতের সব রাজনৈতিক দলের সবচেয়ে বড় ব্যর্থতা হলো জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারা।

তিনি বলেন, ৩৬ জুলাই আবারও নতুনভাবে নতুন যাত্রায় বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছে। ২৬ মার্চের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট তথা ৩৬ জুলাইয়ে এসে।শাহজাহান চৌধুরী আরও বলেন, আমরা আর পেছনের দিকে যেতে চাই না, সামনের দিকে এগিয়ে যেতে চাই। ২৬ মার্চ স্বাধীনতা লাভের পর স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন, আমরা তাকে স্বীকার করি। স্বাধীনতার স্থপতি যিনি তাকেও আমরা স্বীকার করি। এই স্বাধীনতার জন্য যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ