আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

পূর্বধলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।

নেত্রকোনা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (নির্মাণ শ্রমিক) নেত্রকোনার পূর্বধলা উপজেলা শাখার আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পূর্বধলা উপজেলা শাখা সভাপতি ডা. মুহাম্মদ উমর ফারুক এর সভাপতিত্বে ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (নির্মাণ শ্রমিক) পূর্বধলা উপজেলা শাখা আহ্বায়ক মো. আজিজুল ইসলাম খোকন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখা আমীর অধ্যাপক মাও. ছাদেক আহমাদ হারিছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক মাসুম মোস্তফা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেত্রকোণা জেলা শাখা সভাপতি মাও. মো. কামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখা আমীর মাহফুজুল হক খান নয়ন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পূর্বধলা উপজেলা শাখা নায়েবে আমীর মো. জয়নাল আবেদীন প্রমুখ।

অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সর্বস্তরের শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক শ্রম ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছে। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ