আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে চাল বিতরণ।

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদে হতদরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় পরিবার গুলোর মাঝে সরকারি বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন।

ইউনিয়ন বাসির উপস্থিতে সরকারি বরাদ্দকৃত ৩০ টন ও নিজ অর্থায়নে আরো ৪৩০০ কেজি চাল সহ নগদ অর্থ ৭৭ হাজার টাকা ইউনিয়ন বাসীর মাঝে বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা ট্যাগ অফিসার ও ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য গ্রাম পুলিশ সহ অন্যান্যরা।ঈদ উপলক্ষে সরকারের উপহার সঠিকভাবে ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে  পৌঁছে দেয়ার জন্য খুশি হয়েছেন ইউনিয়ন বাঁশি।

এদিকে ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন বলেন মানুষ মানুষের জন্য শুধু এই ঈদ নয় প্রত্যেকটি ঈদে মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের কাজ।
তাদের ভোটের মধ্যে দিয়েই জনপ্রতিনিধি হয়েছেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি,তাই ইউনিয়ন অসহায় মানুষগুলোর পাশে থেকে সব সময় কাজ করে যেতে চাই। ইউনিয়ন বাসি যারা রয়েছে তারা সকলেই তার পরিবার। তাই সুন্দরভাবে এবার সকলে মিলে একটি ঈদ উদযাপন করবে তারা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ