আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

গুণীজন সংবর্ধনা সম্পন্ন।

বলাই আচায্য বলাই

মানবকল্যাণমুখী জ্যোতিষশাস্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে প্রতিটি জ্যোতিষীর সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে আয়োজিত ২৬ মার্চ বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক হলে এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এ. আর. আচার্য্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল করিম কচি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট ড. নুরুল ইসলাম বখতেয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটি বাবু স্বপন মল্লিক, মৎস্যবিজ্ঞানী বাবু নীলরতন দাশগুপ্ত, ও চট্টগ্রাম জ্যোতিষশাস্ত্র গবেষণা সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মিন্টু কুমার আচার্য্য। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় সহসাধারণ সম্পাদক বিশিষ্ট জ্যোতিষী কার্তিক কুমার আচার্য্য ও বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখার গুরুত্বপূর্ণ কর্মকর্তা বিশিষ্ট জ্যোতিষী লিটন আচার্য্য। যারা জ্যোতিষ শাস্ত্রকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য অপরিসীম গবেষণার মাধ্যমে প্রাচ্য ও মনোবিজ্ঞান বিষয়ে ভারতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন, তাদেরকে সংগঠনের পক্ষ থেকে সম্মানসূচক মানপত্র প্রদান করা হয়। চট্টগ্রাম ও বাংলাদেশের সমগ্র জ্যোতিষীদের উদ্দেশ্যে তারা বলেন, বর্তমান সময়ে জ্যোতিষ শাস্ত্র বিষয়ে সকল জ্যোতিষীদেরকে গবেষণায় এগিয়ে আসতে হবে এবং নতুন গবেষণালব্ধ আবিষ্কারকে সমগ্র দেশের জনগণের কল্যাণে প্রয়োগ করতে হবে। এভাবে দেশ ও বিদেশের বিভিন্ন জ্যোতিষীদের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। উল্লেখিত দুইজন সংবর্ধিত অতিথি বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন একটি সুন্দর গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে তাদেরকে সংবর্ধিত করার জন্য। প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন, এই মানবকল্যাণমুখী জ্যোতিষশাস্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে প্রতিটি জ্যোতিষীর সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সাধারণ মানুষের মঙ্গলের জন্য অবদান রাখতে হবে। তাহলে এই ধরনের গুণীজন সংবর্ধনার প্রশংসা সাদরে মানুষ গ্রহণ করবে। পরিশেষে চট্টগ্রাম বিভাগীয় কমিটির বর্তমান সভাপতি অধ্যক্ষ এ আর আচার্য্য শারীরিক অসুস্থতার কারণে সংগঠন পরিচালনায় অক্ষম হওয়ার বিষয়ে উল্লেখ করে কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট ড. নুরুল ইসলাম বখতেয়ার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে চট্টগ্রামের কমিটিতে লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য বলাইকে দায়িত্ব অর্পণ করেছেন। এই কৃতজ্ঞতার জন্য সাবেক সভাপতি অধ্যক্ষ এ. আর. আচার্য্য ফুলের তোড়া দিয়ে ভারপ্রাপ্ত সভাপতিকে অভিনন্দন জানান। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে প্রকৃত জ্যোতিষীগণ সমবেত হয়েছিলেন।

তন্মধ্যে জ্যোতিষশাস্ত্রে তত্ত্ব বিষয়ে বক্তব্য প্রদান করেন পন্ডিত সলিল আচার্য্য, স্বপন চক্রবর্তী, লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য, টিবলু আচার্য্য, সৈকত আচার্য্য রাসেল, পিপলু আচার্য্য পূজন, লায়ন পন্ডিত অপু চক্রবর্ত্তী, বিশিষ্ট শিক্ষাবিদ চিন্ময় সিংহ, অরুপ আচার্য্য, দিবাকর আচার্য্য, লায়ন বিপুল সরকার বিপ্লব, সৈয়দ আতিকুর রহমান, তপন নয়ন আচার্য্য প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ