বিপুল পরিমাণ বিদেশী মদসহ নেত্রকোনায় দুজন আটক।

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ২১২ বোতল বিদেশী মদসহ দুজনকে গ্রেফতার করেছে লেপসিয়া নৌ-পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে ট্রলার পথে পরিবহনের সময় ধনু নদীর লেপসিয়া লঞ্চঘাট এলাকা হতে তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে লেপসিয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ দুজনকে আটক করতে সক্ষম হন।

জব্দকৃত বিদেশী মদের মধ্যে রয়েছে- ৭৫০ মি.লি. ওজনের ২৭ বোতল ম্যাজিক মুভমেন্ট, ১৮০ মি.লি. ওজনের ২৫ বোতল এসি ব্ল্যাক ও ৭৬ বোতল অফিসার্স চয়েস ব্লু এবং ৩৭৫ মি.লি. ওজনের ৮৪ বোতল ম্যাক ডুয়েলার্স নামক ভারতীয় ব্র্যান্ডে মদ।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার বালিয়াজুরী ইউনিয়নের পুরান বারংকা গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মো. আব্দুল মুমিন (৩২)। আরেকজন একই উপজেলার বাতাঘাট ইউনিয়নের গাগরা গ্রামের রহমত উল্লাহ এর ছেলে জাকির হোসেন (৩২)।

নৌ-পুলিশের এসআই নিখিল চন্দ্র দাস এসব তথ্যের নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুজন তাহেরপুর উপজেলা থেকে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নৌপথে এগুলো নিয়ে যাচ্ছিল এবং তারা মদের বোতলগুলো পরিবহন কাজে নিয়োজিত ছিল বলে জানায়। এসব মাদকের মালিকানা ও কাদের কাছে হস্তান্তর করবে তা তদন্তের বিষয়।

এ ঘটনায় আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু শেষে খালিয়াজুরী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী।

সোমবার (২ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এ/জে/ন্সি এ তথ্য জানায়। নৌবাহিনীর দা/বি, ইরানের অনুমতি ছাড়া অনিরাপদ নৌ/প/থ দিয়ে চলাচলের চে/ষ্টা করছিল জাহাজটি। এর আগে গত নয় দিনে হ/র/মু/জ প্র/ণা/লি/র ভেতরে বা আশপাশে ১১টি জাহাজে আ/গু/ন লাগার দা/বি করে ইরান।

চট্টগ্রামে লেগুনার চালকের আসনের নিচে অস্ত্র, গ্রেফতার-১

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে দেশীয় তৈরি একটি এলজি ও একটি কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বায়েজিদ বোস্তামী এলাকায় এ সময় অস্ত্র ও কার্তুজ পরিবহনে ব্যবহৃত একটি লেগুনা জব্দ করা হয়।

সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) কাজী মো. আব্দুর রহিম।

কাজী মো. আব্দুর রহিম বলেন, বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল গেট এলাকার এম. আলম গ্যাস স্টেশনে দুই ব্যক্তি অবৈধ অস্ত্র ও গুলি কেনাবেচা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে অভিযান চালায় ডিবি পশ্চিম বিভাগের একটি দল।

তিনি বলেন, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি লেগুনায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। তবে তার সহযোগী নিজাম উদ্দিন (২৮) পালিয়ে যান।পরে মিজানুর রহমানের দেখানো মতে লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও একটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র ও কার্তুজ পরিবহনে ব্যবহৃত লেগুনাটিও জব্দ করা হয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন। তবে সেগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

এ ঘটনায় মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে। নিজাম উদ্দিনকে গ্রেফতারে অভিযান চলছে। নিজাম উদ্দিনের বিরুদ্ধে হালিশহর থানায় একটি প্রতারণার মামলা রয়েছে বলে জানান কাজী মো. আব্দুর রহিম।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ