আজঃ শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

অসহায় দুঃস্থ লোকদের মাঝে ঈদসামগ্রী বিতরণ।

বলাই আচায্য বলাই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ও সূর্যগিরি আশ্রমের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও মাইজভাণ্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলে এলাকার অসহায় দুঃস্থ লোকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শাখার সভাপতি বাবু টিটু

চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী

জসিম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য জনাব শাহেদ আলী চৌধুরী, আশরাফুজ্জামান আাশরাফ, মোহাম্মদ মাহবুবুল আলম, ফটিকছড়ি ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী সর্বজনাব মাস্টার কবির আহম্মদ, মাস্টার মনির উদ্দিন খোরশেদ, মোহাম্মদ আলাউদ্দিন, সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা পণ্ডিত তরুণ কুমার আচার্য্য। বক্তারা বলেন,

গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম)’র মানবতার কল্যাণের ডাকে সাড়া দিয়ে সূর্যগিরি আশ্রম প্রতিবছর মানবসেবা কার্যক্রমের আওতায় তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। মানবতার সেবায় নিয়োজিত থেকে অসাম্প্রদায়িক চেতনা সকলের মাঝে ছড়িয়ে দিয়ে মওলা হুজুরের মিশনকে বিশ্ববাসীর নিকট প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতে ১০০

পরিবারকে ঈদের কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানের দিকনির্দেশনা প্রদান করেন লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ধীমান দাশ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম-১১ আসনে বিএনপি প্রার্থী আমীর খসরু চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-১১ আসনে বিএনপি প্রার্থী আমীর খসরু চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত।

সর্বোচ্চ ভোটে জিতলেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাঙামাটি-১ আসনে সর্বোচ্চ ভোটে জিতলেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট। তাদের ভোটের ব্যবধান ১ লাখ ৭০ হাজার ৭০২।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা রির্টানিং কর্মকর্তা নাজমা আশরাফীর ঘোষিত ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

আলোচিত খবর

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ শনিবার ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান- মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।শেখ আব্দুর রশিদ বলেন- নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন।

আরও পড়ুন

সর্বশেষ