আজঃ শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নেত্রকোণা বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোণা ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ‘ বাংলাদেশ প্রেস ক্লাব ‘নেত্রকোণা জেলা শাখার আয়োজনে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেওয়াজ রোড,কাটলীস্হ তা’লিমুল কুরআন মডেল মাদ্রাসা ও এতিমখানায়  এতিমদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার সাংগঠনিক আলোচনা সভায় বিকেল ৪ ঘটিকায় উক্ত আলোচনা সভায়  প্রধান অতিথির আসন অলংকৃত করেন, হাওর বন্ধু ইকবাল হোসেন, হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন, প্রফেসর ননী গোপাল সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  এডভোকেট আব্দুল হান্নান রন্জন,সাবেক সহ-সভাপতি, নেত্রকোণা জেলা প্রেসক্লাব,  জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুল্লাহ চৌধুরী আলিম, এডভোকেট জহিরুল ইসলাম রানা, আইন উপদেষ্টা, বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রভাষক সিরাজুল ইসলাম খান সোহেল,মাও: মজিবুর রহমান, প্রিন্সিপাল তা’লিমুল কুরআন মডেল মাদ্রাসা ও এতিমখানা,  সিনিয়র সাংবাদিক নূর উদ্দিন মন্ডল দুলাল, সাংবাদিক সামছুদ্দোহা ফরিদ, নেত্রকোণা  শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার,বাংলাদেশ প্রেসক্লাব,সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন,   বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা আমজাদ হোসেন, প্রাইমারি শিক্ষক আবুল

মোকাররম,শিক্ষক সাখাওয়াত হোসেন, শিক্ষক মশিউর রহমান,   বাংলাদেশ প্রেস ক্লাব, সদর উপজেলা শাখার উপদেষ্টা আলিমুল রাজী গজনবী বিপ্লব, জেলা শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক তরিকুল আলম জামাল, সাংবাদিক মোনায়েম,সাংবাদিক সুলতান আহমদ, সাংবাদিক সারোয়ার, সাংবাদিক শাহজাদা,সাংবাদিক নাজমুল, সাংবাদিক আলিফ, সাংবাদিক লাকী,সাংবাদিক মানিক মিয়া, সাংবাদিক ইমরান,সাংবাদিক ওবায়দুল ইসলাম সাগর, ও জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সামাদ, এতিমখানা ও মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীবৃন্দ,শিক্ষক ও কর্মচারীবৃ্দ। এছাড়াও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন,সাংবাদিক সামছুদ্দোহা ফরিদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার সভাপতি সাংবাদিক শামীম তালুকদার ও সঞ্চালনায় ছিলেন বারহাট্টা উপজেলা আহ্বায়ক প্রভাষক সুমন আহমেদ।
উল্লেখ্য যে, বাংলাদেশ প্রেস ক্লাব সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন। যার গভ : রেজি: নং – ৯৮৭৩৬/১২। বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান। ‘জনস্বার্থে সাংবাদিকতা ও সাংবাদিকতায় নিরাপত্তা এ সংগঠনের মূল লক্ষ্য। 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে বোধনের বসন্ত বন্দনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শীতকে আনুষ্ঠানিক বিদায় দিয়ে ভালোবাসার দিনে ফাল্গুনী সমীরণ, পাতাঝরা পলাশ আর শিমুলের ডালে ডালে যে রঙ লেগেছে, তাকে বরণ করতে দেশের পুরোধা সংগঠন বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম আয়োজন করেছে বসন্ত উৎসব- ১৪৩২। শনিবার পহেলা ফাল্গুন নগরের পাহাড়তলীর শহীদ ওয়াসিম পার্কে উৎসবের আঙিনায় ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি, ঢোলবাদন, কথামালা, শোভাযাত্রা, যন্ত্রসংগীতসহ নানা আয়োজন।

সকাল ৯টায় ভায়োলিনিস্ট চিটাগাং এর যন্ত্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসবের আয়োজন। বসন্তের হাওয়ায় দলীয় নৃত্যে অংশ নেন নৃত্যরূপ, সুরাঙ্গন বিদ্যাপীঠ, দ্যা স্কুল অব ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স, নৃত্য নিকেতন, মাধুরী ডান্স একাডেমির শিল্পীরা।গানে গানে দলীয় সংগীতে বসন্তকে স্বাগত জানান সুর পঞ্চম, আর কে মিউজিক, বাগেশ্বরী। একক গান পরিবেশন করেন কেশব জীপসী, ঋষু তালুকদার, চন্দ্রিমা ভৌমিক রাত্রি, কান্তা দে, সুমিতা সরকার, রিনা দাশ, মনি আচার্য্য। তবলা লহড়ায় ছিলেন উঠান সংগীত বিদ্যালয়। একক আবৃত্তি করেন কংকন দাশ, মিশফাক রাসেল, দেবাশীষ রুদ্র।ঢোলবাদনে ছিলেন দীপক ও তার দল।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যভাগে হয় বসন্তকথন পর্ব। এতে অংশ নেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বোধনের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল সোহেল, অর্থ সম্পাদক অনুপম শীল।

মানবিক, অসাম্প্রদায়িক ও শোষণহীন সমাজ গঠনের জন্য বাঙালির এসব উৎসব-পার্বণগুলোর গুরুত্ব অপরিসীম উল্লেখ করে বক্তারা বলেন, সারা বছরের নানান বঞ্চনা, নানান টানাপোড়েনের গ্লানি মুছে যায় এই বসন্তে।এই ফাগুনেই রক্তে রঞ্জিত হয়েছে বাংলার রাজপথ। বুকের রক্তে বাঙালি রক্ষা করেছে মাতৃভাষার মর্যাদা। পরে একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদের আবৃত্তিশিল্পীরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন গৌতম চৌধুরী, পলি ঘোষ, শ্রেয়সী স্রোতস্বীনি, ঋত্বিকা নন্দী, পল্লব গুপ্ত। অনুষ্ঠান শেষে বসন্ত বরণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

বাউফলে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ৩০জন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হওয়ার পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১২ ঘণ্টায় অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে উপজেলা বিএনপি।শুক্রবার বিকেলে বাউফল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার।

আলোচিত খবর

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ শনিবার ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান- মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।শেখ আব্দুর রশিদ বলেন- নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন।

আরও পড়ুন

সর্বশেষ