আজঃ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

নেত্রকোনায় মামাতো ভাইকে হত্যা মামলার প্রধান আসামী মানিক মিয়া গ্রেপ্তার।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলায় মামাতো ভাইকে হত্যা মামলার পলাতক প্রধান আসামী মানিক মিয়া আকন্দ (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের গাছা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মানিক মিয়া আকন্দ পূর্বধলা সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের মো: মালেক আকন্দ এর ছেলে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, নজরুল ইসলাম (৪০) প্রায় দেড় বছর পূর্বের মুদির দোকানের বাকির ২০০ টাকা পেতো ফুফাতে ভাই মানিক মিয়া আকন্দ (২৮) কাছে। ৭ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে চারটায় দিকে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক মিয়ার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে নজরুল ইসলামের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার (৮ ফেব্রুয়ারি ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এঘটনায় নিহত নজরুলের স্ত্রী রুপা আক্তার পরদিন (৯ ফেব্রুয়ারি) বাদী হয়ে মানিক মিয়াকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন।ঘটনার পর মানিক মিয়া আকন্দ আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় অবশেষে প্রায় দুই মাস পর গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার এসআই (পুলিশ উপ-পরিদর্শক) মো: রফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানিক দল জিএমপি গাজীপুর গাছা থানাধীন বোর্ডবাজার হিন্দু বাড়ি মোড় এলাকা থেকে গাছা থানা পুলিশের সহায়তায় মানিক মিয়া আকন্দকে গ্রেপ্তার করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শনিবার আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ : পুলিশের জালে ১০ নারী-পুরুষ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই ভেড়া মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর বাকলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে চাক্তাই ভেড়া মার্কেটের স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলার কয়েকটি কক্ষে অভিযান চালানো হয়।এ সময় অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান।
আটককৃতরা হলো, মাইনউদ্দিন (৩০), মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আব্দুল গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)।

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালী থানা এলাকায় সোমবার গভীর রাতে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর হলো, মো. আলমগীর হোসেন প্রকাশ আলম (৩৬), মো. তসলিম (৩৯),মো. রাসেল (২২), আরাফাত হোসেন (২২), মো. আয়াত বাদশা (২২), মো. হাসান (২২) ও মো. হৃদয় (২১)। পুলিশ জানায়, এদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৪টি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা, ১টি লাল-নীল হাতলযুক্ত ফোল্ডিং ছোরা, ১টি লাল রঙের প্লাস্টিকের হাতল ও কভারযুক্ত স্টিলের ছোরা এবং ১টি স্টিলের চেইন উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ