আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

মহাসড়কে গণপরিবহনের সংকটে পড়েছেন ঘরমুখো মানুষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

কালিয়াকৈর সংবাদদাতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় গণপরিবহনের সংকটে পড়েছেন ঘরমুখো মানুষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার (২৯ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় এমনি চিত্র চোখে পড়ে।

জানা গেছে, কালিয়াকৈরে প্রায় তিন শতাধিক শিল্প কারখানা রয়েছে। এসব শিল্প কারখানা ছুটি ঘোষণায় শেষ মুহূর্তে পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে গাজীপুর ছাড়ছেন মানুষ। মহাসড়কে যানজট না থাকলেও গণপরিবহন থেমে থেমে চলছে।

এদিকে, সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় মানুষের উপচেপড়া ভিড়। রয়েছে গণপরিবহনের সংকট। তবে যাত্রীদের অভিযোগ রয়েছে, বেশি ভাড়া নেওয়ার ফলে জীবনের ঝুঁকি নিয়ে কম টাকায় মোটরসাইকেল, ট্রাক, পিকআপ যুগে বাড়ি যাচ্ছেন তারা। এদিকে সকালে মহাসড়কে যানজট নিরাশনে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।

নাওজোড় থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন জানান, যানজট নিরশনে মহাসড়কে পুলিশ সদস্যরা কাজ করছেন। কোনো যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ