আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চারুলতা বিদ্যাপিঠের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পেল ঈদের নতুন পোশাক।

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে চারুলতা বিদ্যাপীঠের ১৮০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। নাসিরাবাদ তুলাতলী এলাকায় এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এস. এম. অনীক চৌধুরী, মো. মেজবাহ উদ্দীন, চারুলতার উপদেষ্টা ওমর ফারুক সুমন ও মিজানুল করিম রাহাত।
উপহারের মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, সাবান ও শ্যাম্পু।

চারুলতার সদস্য লাবিবা ইসলাম সালসাবিলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য ডাক্তার এস এম অভীক চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডাক্তার ইমদাদ হোসাইন রুমন, চারুলতার সভাপতি ঈসমাইল চৌধুরী, সাধারণ সম্পাদক রাজু দে, সদস্য রাজীব মালাকার প্রমুখ।

এসময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, ব্যক্তি উদ্যোগে বিনাস্বার্থে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চারুলতা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি শুনে একটি দেখতে এসেছি। এই বিদ্যালয়টি ভালোবাসা দিয়ে গড়ে উঠা বিদ্যালয়। এখানকার পরিচলানা কমিটির লোকজন তাদের আয়ের উৎস থেকে এই বিদ্যালয়টি ২০১২ সাল থেকে পরিচলানা করছে শুনে আমি খুবই আনন্দিত হয়েছি। সরকারের একার পক্ষে অনেক কিছু করা সম্ভব না। এভাবে তরুনরা এগিয়ে আসলে দেশে আরও এগিয়ে যাবে।

চারুলতার সভাপতি মো. ইসমাঈল চৌধুরী বলেন, এই স্কুলের শিক্ষার্থীদের পরিবার খুবই দরিদ্র। তাদের পক্ষে সন্তানদের ঈদে নতুন কাপড় কিনে দেওয়ার সামর্থ নেই। এই বিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে এমন আয়োজন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ