আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

কালিয়াকৈরে যৌথ বাহিনীর সমন্বয়ে বন বিভাগের উচ্ছেদ অভিযান।

শাহিদুল ইসলাম কালিয়াকৈর প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বিটের অধীনে সিনাবহ বাজার, ও বাঘাম্বর এলাকায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ আনসার ও র‍্যাব সমন্বয়ে বন বিভাগের উচ্ছেদ অভিযান পরিচালিত হয় ।

উচ্ছেদ অভিযানে জনগণের রোশানলে পরে আহত হয় চন্দ্রা বিট অফিসের বন কর্মী মিনহাজ দেওয়ান। তার মাথায় গুরুতর জখম হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।


ঢাকা বন বিভাগের আয়োজনে পরিচালিত এই অভিযানে ৫ আগস্টের পর অবৈধভাবে বনের জমিতে নির্মিত ঘরবাড়ি, জমি দখল, গজারি গাছ কর্তন ও দখল বাণিজ্যের বিরুদ্ধে ঢাকা বন বিভাগের উদ্যোগ এই অভিযান চালানো হচ্ছে।

রোববার দিনব্যাপী এই অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা বন বিভাগের ডিএফও বশিরুল আল মামুন, ঢাকা বিভাগের এসিএফ ফাহিম মাসুদ, রেঞ্জ কর্মকর্তা, কালিয়াকৈর রেঞ্জের বিভিন্ন অফিসের বিট কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া অভিযানে ম্যাজিষ্ট্রট, সেনাবাহিনী,বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসার বাহিনী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও সহযোগিতা করছে

বনবিভাগ সুত্র জানায়, চন্দ্রা রেঞ্জের আওতাধীন সিনাবাহ বাজার ও বাগাম্বর এলাকায় অবৈধ দখলদারদেরকে সড়ে যাবার জন্য নোটিশ দিয়ে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এতে তারা কর্নপাত না করায় আজকে সকাল ১০টায় উচ্ছেদ অভিযান শুরু হয়।

উচ্ছেদ অভিযান শুরুর দিকে বাগাম্বর এলাকায় লোকজন বাধা প্রয়োগ করে। এক পর্যায়ে দখলদার এলাকাবাসী ইটপাটকেল নিক্ষেপ করে।এ সময় বনকর্মীরা কয়েকজনকে আটক করে পরে ছেড়ে দেয়।ইতিমধ্যেই ৪টি বুলডোজার দিয়ে শতাধিক ঘরবাড়ি এবং সিনাবহ বাজারে এলাকায় দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়।

বন বিভাগ জানিয়েছে, দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বনভূমি পুনরুদ্ধারে নিয়মিত অভিযান চালানো হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ