আজঃ শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নেত্রকোনায় সীমান্তে যৌথ অভিযানে সন্ত্রাসী অলি গ্রেপ্তার।

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত সন্ত্রাসীখ্যাত অলি আহমেদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন পলাতক থাকায় গোপন সংবাদে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অলি আহমেদ কলমাকান্দা সদর ইউনিয়নের আগবকজান গ্রামের মৃত চাঁন তালুকদারের ছেলে। অলি আহমেদকে জেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে বুধবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে তাকে যৌথবাহিনীর সদস্যরা গ্রেফতার করতে সক্ষম হন।

পুলিশ ও স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে, অলি আহমেদ ২০২৪ সালে কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে তার অপরাধজগতের ইতিহাস আরও পুরোনো। ২০০৮ সালে সাত বছরের শিশু সৈকতকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার অপরাধে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়।

পরবর্তীতে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু রহস্যজনকভাবে মাত্র চার বছর কারাভোগের পর আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পান।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ভারতে পালিয়ে যান। সম্প্রতি ঈদ উপলক্ষে বাংলাদেশে ফেরার পরই আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসেন। যৌথ বাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, অলি আহমেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে চোরাচালানের একটি মামলা রয়েছে। ০৩ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে তাকে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। অতীতে তার বিরুদ্ধে সীমান্তে চোরাচালানসহ অপরাধ তদন্ত চলমান রয়েছে।

তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে এবং অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম নগরীর গণি বেকারি এলাকা থেকে পিস্তলসহ এক রোহিঙ্গা যুবক আটক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর গণি বেকারি এলাকা থেকে পিস্তলসহ এক রোহিঙ্গা যুবক আটক।

পুলিশের ১ হাজার ৩৩০টি, ব্যক্তিগত হাজারের বেশি অস্ত্র উদ্ধার করা যায়নি-আইজিপি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পুলিশের ১ হাজার ৩৩০টি, ব্যক্তিগত হাজারের বেশি অস্ত্র উদ্ধার করা যায়নি-আইজিপি।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ