আজঃ বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে জেলা যুবদল।

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ঘটনার ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জেলা যুবদল। অগ্নিকাণ্ডের পর ওই অসহায় মানুষগুলো খোলা আকাশের নিচে বসবাস করছিল হরিদাস বর্মন সহ তার ভাইয়ের তিনটি পরিবার।

ঠাকুরগাঁও জেলা যুবদলের উদ্যোগে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের ফরিদপুর গ্রামে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিকভাবে সহযোগিতা, ঘরের টিন ও কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল,

রুহিয়া থানা যুবদলের সাধারণ সম্পাদক আলম, সাংগঠনিক সম্পাদক হেলাল, রাজাগাও ইউনিয়ন যুবদলের সভাপতি বেলাল হোসেন, সাবেক সভাপতি তাহিরুল, সাধারণ সম্পাদক মিলনসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এ সময় যুবদল নেতারা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নির্দেশ এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো হয়েছে তাদের খোঁজখবর নেওয়া এবং কিভাবে তারা ভালো থাকবে সেই দিকটা তারা দেখছেন।

এদিকে অসহায় পরিবারগুলো জানান অগ্নিকাণ্ডের ঘটনায় তারা নিঃস্ব হয়েছে। শুধু পড়নের কাপড় ছাড়া আর কিছুই ঘর থেকে বের করতে পারেননি। আগুনের লেলিহান শিখায় সবকিছুই পুরে ছাই হয়ে গেছে। খুব কষ্টে খোলা আকাশের নিচে তারা দিন যাপন করছে। সবাই একটু সহযোগিতা করলে হয়তো বা তাদের থাকার জায়গাটুকু আবার তৈরি করা সম্ভব।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম-৯ আসনে এমপি পদপ্রার্থীর গাড়িতে হামলা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। প্রচারণার প্রথম দিন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সাবেরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে তার গাড়িবহরের সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াহেদ মুরাদ বলেন, প্রচারণার প্রথম দিনে আমি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান কাজী মইনুউদ্দিন আশরাফীর বাসায় দোয়া নিতে গিয়েছিলাম। সেখান থেকে আন্দরিকল্লা আসার পথে কে বা কারা আমার গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়।


তবে কেউ আহত হয়নি। কারা হামলা করতে পারেন এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এই আসনে অনেক জনপ্রিয়। আমার জনপ্রিয়তা দেখে হামলা করতে পারে। তবে কে বা কারা হামলা করছে জানি না। আমাকে ভয় দেখাতে হামলা হতে পারে। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গাড়িতে ইটের আঘাত করা হয়েছে, এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টির খোঁজখবর নিচ্ছি।

চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ে অভিজ্ঞতা বিনিময়। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক সুসানে গিয়েন্ডল ও ম্লাদেন কোবাসেভিচ।

প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য সালেহ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে নির্বাচনী সাংবাদিকতা অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

সভায় ওসমান গণি মনসুর আসন্ন জাতীয় নির্বাচনে গণভোটের ‘হ্যাঁ’ ও ‘না’ পক্ষে সংখ্যালঘু ভোটারদের একটি বড় অংশ বিদেশী শক্তির প্ররোচণায় ভোট না দেওয়ার আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, অতীতের মতো এবারও নির্বাচনে পেশিশক্তি ও অর্থের প্রভাব বিস্তারের সম্ভাবনা রয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকার শাহাবুদ্দিনে সময়কার নির্বাচন ব্যবস্থার প্রশংসা করে ওসমান গণি মনসুর বলেন, সে নির্বাচনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন, আওয়ামী ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারও একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, গত ১৬ বছরে দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে ফ্যাসিবাদী সরকার ক্ষমতা দখল করে রেখেছিল। তিনি অভিযোগ করে বলেন, ওই সময় মধ্যরাতে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছিল, এমনকি মৃত ব্যক্তিদের ভোটও ব্যবহার করা হয়েছে।

এছাড়া, সভায় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সহসভাপতি ডেইজি মওদুদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, প্রেস ক্লাবের সদস্য মুহাম্মদ আজাদ, ফারুক মনির, কিরণ শর্মা, মনিরুল ইসলাম পারভেজ, এম কে মনির, জায়েদ তালুকদার, তানভীন আহমেদ, মাসুদ পারভেজ, ওসমান সরোয়ার, হারুন-অর রশিদ, আজিজা হক পায়েল সহ আরও অনেকে।

আলোচিত খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে অনুমোদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ – ২০২৬
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এতে অনুমোদন দেওয়া হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রেস রিলিজে বলা হয় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এইপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে।

নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওযার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ