আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে পাইকগাছায় বিএনপি’র পৃথক-পৃথক প্রতিবাদ সমাবেশ।

এম জালাল উদ্দীন:পাইকগাছা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা জেলার ফুলতলা থানা বিএনপি’র আহবায়ক শেখ আবুল বাসারের উপর সন্ত্রাসীদের বোমা হামালা’র ঘটনায় পাইকগাছায় বিএনপি পৃথক-পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে পৌর বাজারে বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠেয় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ,যুগ্ম আহবায়ক আবুল হোসেন,সদস্য তুষার কান্তি মন্ডল,উপজেলা ছাত্রদল সভাপতি সরোজিৎ ঘোষ দেবেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

এর পুর্বে একই স্থানে উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাবেক কাউন্সিল এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে ও ইউনুছ মোল্লার পরিচালনায় অনুরুপ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শেখ ইমদাদুল হক,যুগ্ম আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক, সাদেকুজ্জামান,সদস্য বেনজির আহম্মেদ লাল,সরদার ফারুক হোসেন, যজ্ঞেশ্বর কার্তিক,ছাত্রদল সম্পাদক সাদ্দাম হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা।

এদিকে একই সময়ে পুরোনো ঈগল কাউন্টারে পৌর বিএনপি’র আহবায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পৌর কমিটির যুগ্ম-আহবায়ক সাবেক কাউন্সিল ও প্যানেল মেয়র কামাল আহমেদ সেলিম নেওয়াজ,আতাউর রহমান, পৌর যুবদল আহবায়ক রুস্তম আলী ও সদস্য সচিব আনোয়ারুল ইসলামসহ দলীয় নেতা-কর্মী বৃন্দ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভোটের লাইনে -১ জন ও খুলনায় হট্টগোলে -১ জন নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।
চট্টগ্রাম নগরীতে ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে এক বৃদ্ধ ভোটারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নগরীর কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মনু মিয়া (৫৫)। তিনি চট্টগ্রাম–১৪ আসনের বাগমনিরাম ব্যাটারিগলি এলাকার বাসিন্দা।

সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় জোট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নেতারা।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।

আরও পড়ুন: ঢাকা-৫ আসনে ধীরগতিতে ভোটগ্রহণ নিয়ে অসন্তোষ ভোটাররা বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ ১১ দলীয় জোটের ১০ সদস্য অংশ নিয়েছেন। নির্বাচন কমিশনে প্রবেশের সময় সাংবাদিকরা বৈঠকের বিষয়বস্তু জানতে চাইলে জোটের নেতারা কোনো মন্তব্য করেননি। তবে বৈঠক শেষে তারা ব্রিফিং করবেন বলে জানা গেছে।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ