আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ঈদের দীর্ঘ ছুটিতেও পাইকগাছায় মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান।

এম জালাল উদ্দীন:পাইকগাছা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা শেষে এ বছর ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটির কবলে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ। যে কারণে কিছু কিছু সেক্টরে জন ভোগান্তিও পরিলক্ষিত হয়।

এদিকে দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চল গুলোতে মা ও শিশুর স্বাস্থ্যের উপর এর কোন প্রভাব যাহাতে পড়তে না পারে এজন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও বিভাগীয় পরিচালক খুলনার পক্ষ থেকে ছুটি কালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয় সংশ্লিষ্টদের।

সেই নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতে পাইকগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনস্থ বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘ ছুটিকালীন সময়ে শুক্রবার থেকে বৃহস্পতিবার ৭ দিন পাইকগাছা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগণ নিরলসভাবে পরিবার পরিকল্পনা বিভাগের নির্দেশনার আলোকে বিভিন্ন সেবা প্রদান করে।

সেবাগুলোর মধ্যে ছিল উপজেলার আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে একটি স্বাভাবিক প্রসব সেবা, ১৮ জন গর্ভবতী মা’কে গর্ভকালীন সেবা ও পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও ৫ টি কেন্দ্রে থেকে মোবাইল নাম্বারসহ সংরক্ষিত গর্ভবতী তালিকা থেকে মোবাইল নাম্বারের মাধ্যমে ২৪ জন গর্ভবতী মা’কে গর্ভবতী সেবা ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ১২ জন শিশুকে সাধারণ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিবার পরিকল্পনা পদ্ধতিভিত্তিক সেবা প্রদান করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নির্বাচিত হয়ে সংসদে ষাচ্ছেন যে সাত বিজয়ী নারী প্রার্থী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্বাচিত হয়ে সংসদে ষাচ্ছেন যে সাত বিজয়ী নারী প্রার্থী।
১. মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা,
২. ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,
৩. সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা,
৪. ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ,
৫. ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল,
৬.নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং
৭. ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার জয়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার জয়।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ