আজঃ শুক্রবার ১৩ মার্চ, ২০২৬

নেত্রকোনায় ভেষজ ওষুধ খাইয়ে একাধিকবার ধর্ষণ কবিরাজ গ্রেফতার।

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভেষজ ওযুধ খাইয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে কথিত কবিবাজ আনোয়ার হোসেনকে (৪১) গেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

ভুক্তভোগী গৃহবধূ অভিযুক্তের বাড়িতে স্বামীকে নিয়ে ভাড়া থাকেন এবং তার স্বামী পারলা এলাকায় গাড়ী সিট (বসার আসন) মেরামত ও বাঁধায়ের কাজ করেন।

অভিযুক্ত আনোয়ার হোসেন নেত্রকোনা পৌরশহরে পারলা এলাকার হাজী মোহাম্মদ আকরাম হোসেনের ছেলে। তিনি নিজ বাড়িতে কবিরাজি (ভেষজ চিকিৎসা) করেন।

সোমবার (৭ এপ্রিল) দুপুরের দিকে গ্রেফতারকৃত আনোয়ারকে আদালতে প্রেরণ করে পুলিশ। আগের দিন ০৬ এপ্রিল(রবিবার) সন্ধ্যার দিকে কথিত কবিরাজকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গৃহবধূ কবিরাজের বাড়িতের ভাড়া থাকার সুবাধে গত ২৩ মার্চ ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে বেলা ১১টার দিকে চিকিৎসার কথা বলে গৃহবধূকে পানি পান করান। এরপর গৃহবধূর মাঝে ঘুম ঘুম ভাব চলে আসে। এই সুযোগে ভুক্তভোগীকে ধর্ষণ করেন কবিরাজ। একই ধারাবাহিকতায় ২৪ ও ২৫ মার্চ পরপর আরো দুদিন গৃহবধূকে ধর্ষণ করেন অভিযুক্ত আনোয়ার।

এর কয়েকদিন পর গৃহবধূর শারিরীক অবস্থা অবনতি হলে নেত্রকোনার সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। সুস্থ হওয়া পর গত ৪ এপ্রিল অসুস্থতার কারণ জানতে চাইলে ভুক্তভোগী তার স্বামীকে ঘটনা খুলে বলেন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, গত রবিবার (৬ এপ্রিল) থানায় অভিযোগ দায়ের করার পর ওইদিন সন্ধ্যায় কথিত কবিরাজ আনোয়ারকে গ্রেফতার করা হয়।০৭ এপ্রিল (সোমবার) দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

সিএমপি’র বিশেষ অভিযান ‘অপারেশন এস ড্রাইভ’-এ গ্রেফতার-৪৫

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিএমপি’র বিশেষ অভিযান ‘অপারেশন
এস ড্রাইভ’-এ গ্রেফতার-৪৫
ছবি-৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন এস ড্রাইভ’-এ নগরের বিভিন্ন এলাকা থেকে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২২ জনই ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ৯ জন কিশোর গ্যাংয়ের সদস্য, ৬ জন জুয়াড়ি, ৩ জন মাদক কারবারি এবং ২ জন চাঁদাবাজ রয়েছে। বুধবার দুপুরে সিএমপির জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদের পাঠানো তথ্যে এ বিষয়টি জানা যায়।

জানা গেছে, অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, ৯টি তাজা গুলি, একটি পিস্তল, একটি কাঠের বাটযুক্ত এসএমজি, দুটি এসএমজি ম্যাগাজিন, ৫০টি তাজা গুলিসহ একটি প্লাস্টিকের বুলেট কেইস, একটি মোটরসাইকেল, ব্যাগ ও মোবাইল ফোন এবং ১৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বলেন, নগরে ছিনতাই, কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদক কারবার ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিতভাবে এস ড্রাইভের মতো বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে মঙ্গলবার (১০ মার্চ) দুপুর থেকে বুধবার (১১ মার্চ) দুপুর পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করা হয়।

এরমধ্যে কোতোয়ালী থানা এলাকা থেকে ৩ জন, সদরঘাট থেকে ৩ জন, চকবাজার থেকে ১ জন, বাকলিয়া থেকে ১ জন, বায়েজিদ থেকে ২ জন, পাঁচলাইশ থেকে ৩ জন, চান্দগাঁও থেকে ৫ জন, পাহাড়তলী থেকে ৩ জন, আকবরশাহ থেকে ৫ জন, হালিশহর থেকে ৪ জন, ডবলমুরিং থেকে ৬ জন, বন্দর থেকে ২ জন, ইপিজেড থেকে ১ জন, পতেঙ্গা থেকে ৫ জন এবং কর্ণফুলী থানা এলাকা থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ