আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে কালিতলা বিলে বিষ প্রয়োগে মাছ ধরার অভিযোগ।

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে কালিতলা বিলে (দ্বারিয়াপুর-হরিপুর বিল) বিষ প্রয়োগ করে মাছ, প্রকৃতির উপকারী জীব জন্ত সহ পোকা পাকড় নিধন করেছে বিল ইজারাদার । শনিবার (৫ এপ্রিল) রাতে বিলের এক অংশে পলিথিন ও জাল দিয়ে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে। রোববার সকালে বিলে হাজার হাজার মরা মাছ ভেসে উঠলে তা ইজারাদারের লোকজন জাল দিয়ে ছেকে তুলে বাজার জাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিলে বিষ প্রয়োগের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিলে বিষ প্রয়োগ কখনোই করতে পারবেনা, তাছাড়া বিষয়টি আমার জানা নেই আমি খোঁজ খবর নিচ্ছি ঘটনার সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বিলের ইজারাদার মো. ওসমান গণি বাবু’র কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের লক্ষ লক্ষ টাকার ছাড়া মাছ আমরা ধরবো না, তাকে প্রশ্ন করা হয়, তাই বলে বিলে বিষ প্রয়োগ কোন আইনে করেছেন, উত্তরে ইজারাদার বাবু উত্তিজিত হয়ে বলেন, এ ব্যাপারে জেলা/উপজেলা মৎস কর্মকর্তা কাছে জানুন। তাকে জানানো হয় জেলা মৎস কর্মকর্তা বলেছেন বিলে বিষ প্রয়োগ কখনোই করা যাবেনা এটা বেআইনি। তখন তিনি হেঁসে আমতা আমতা করে বলেন, বিলের আশা আমরা এখনো ছাড়িনী এবং গোটা বিলে বিষ এখনো দেইনি বলে কথা এড়িয়ে যান।

জানা যায়, সদর উপজেলার দ্বারীয়াপুর-হরিপুর অবস্থিত কালিতলা বিলটি ২০২২ সালে ৩ বছর মেয়াদে উন্নয়ন খাতে লিজ নেয় নিবন্ধিত নামো
নিমগাছি হরিপুর মৎস জীবি সমিতি লিমিটেড। এরপর থেকে বিলটিতে ইজারাদারের মাধ্যমে স্থানীয় বেশ কিছু লোক মৎস্য চাষ করে আসছে।

সামনে মৌসুমে মাছের প্রজনন বাড়ানোর জন্য আহরিত মাছগুলো বিলের একটি সংরক্ষিত জায়গায় সংরক্ষণ করা আছে (মাছের অভয়ারণ স্থান)। ওই অবস্থায় এখানে বিষ প্রয়োগ করলে বিভিন্ন প্রজাতির লাখ লাখ টাকার মাছ মারা পড়বে।

দ্বারীয়াপুর-হরিপুর কালিতলা বিলটি ৪ দফায় গত ১২ বছর থেকে লিজ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমর্থিত নিমগাছি হরিপুর মৎস জীবি সমিতি লিমিটেড মাছ চাষ করে আসছে। আগামী ১লা বৈশাখে তাদের লিজের মেয়াদ শেষ হবে। আগামী অর্থ বছরে তারা লিজ না পেয়ে বিলে বিষ প্রয়োগ করে মাছ ধরছেন বলে অভিযোগ করেন বিল পারের বাসিন্দা মোঃ আলতাব আলী, তিনি বলেন এ বিলের দুই পারের হাজারও মানুষ গোসল করেন, বিলে বিষ দেওয়ার ফলে আমারা বিলে গোসলসহ মহিলারা কাপর কাঁচা, থালা মাজন ধুতে পারছেনা এছাড়াও বিলের আসেপাশে বেশ কিছু হাঁস মারা গেছেন।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোছা: এলিজা খাতুনকে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাসমিনা খাতুন বলেন বিলে বিষ প্রয়োগ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ, এ বিষয়ে আমি জেলা ও উপজেলা মৎস কর্মকর্তাদের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নিব।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ