আজঃ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

নেত্রকোনায় বন্ধুকে নিয়ে তরুণীকে ধর্ষণের চেষ্টায় পুরুষাঙ্গ কর্তন।

মোহ নূরউদ্দিন খান নেত্রকোনা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলায় ধর্ষন চেষ্টাকালে পারভেজ মিয়া (২৫) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে এক তরুণী। উপজেলার রাজধলা বিলের পশ্চিমপাড়ে বাগানে পরিত্যক্ত একটি ঘরে ০৭ এপ্রিল ( সোমবার) এ ঘটনা ঘটে।

আহত পারভেজ নেত্রকোনা জেলার ত্রিমোহনী এলাকার আব্দুল মন্নান বেপারীর পুত্র এবং ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। সে সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামে তার মামার বাড়ীতে থাকত এবং পূর্বধলা বাজারে তার মামার লেপ তোষকের দোকানে কাজ করত।

তরুণী সুমাইয়া আক্তারের (২২) বাড়ী উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিষমপুর গ্রামে। সে ওই গ্রামের আব্দুল গনি সরকারের মেয়ে ও উপজেলার রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় আহত পারভেজ মিয়াকে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্বার করে পূর্বধলা হাসাপাতালে নিয়ে আসলে পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ প্রেরণ করা হয়।

তরুণী সুমাইয়া জানায়, পূর্বধলায় বাজারের সোনালী স্টোরের কর্মচারী মো: জাহিদের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিক জাহিদের সঙ্গে দেখা করতে ওইদিন সে পূর্বধলা সদর বাজারে আসে। পরে জাহিদ তার বন্ধু পারভেজকে ডেকে নিয়ে আসে এবং বিভিন্ন ধরনের কথা বলে তাকে রাজধলা বিলপাড়ে নিয়ে যায়। পরে তারা দুজন মিলে তাকে বিলের পশ্চিম পাশে একটি বাগানের পরিত্যক্ত ঘরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই তরুণীর ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গে আঘাত করে । এতে পারভেজের পুরুষাঙ্গের অর্ধেক কেটে যায়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে পূর্বধলা হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে আহত পারভেজ এর পরিবার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আজ বিকালের দিকে দোকান থেকে মোটরসাইকেল যোগে ২ তরুণ পারভেজকে ডেকে নিয়ে যায়। ৪/৫ জন তরুন রাজধলা বিল পাড়ের পশ্চিম পাশের একটি বাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়েছে। এসময় ঐ তরুণী ও সেখানে উপস্থিত ছিলো। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে তারা। এবিষয়ে আগামীকাল পারভেজ অবস্থা স্থিতিশীল হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সোহেল রানা বলেন, পারভেজের পুরুষাঙ্গের ৫০ ভাগ কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আসামিপক্ষের ‘জেরা’র জবাব দিলেন নিহত আইনজীবী আলিফের পিতা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে বহুল আালোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আসামিপক্ষের জেরার জবাব দিয়েছেন মামলার বাদী নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পিতা জামাল উদ্দিন। বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুনানি চলাকালে তিনি কথা বলেন। এছাড়া শুনানিকালে আসামি চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য্য পুনরায় সময়ের আবেদন করেন।

যা আদালত মঞ্জুর করেন। অন্যদিকে আসামি দুর্লভ দাশ ও রুমিত দাশের পক্ষে আইনজীবী কে পি শর্মা জেরা সম্পন্ন করেন। স্বীকারোক্তি প্রদানকারী আসামি রাজীব ভট্টাচার্য্য নিজেই বাদীকে জেরা করেন। অন্য আসামিদের পক্ষ থেকেও সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৯ মার্চ নির্ধারণ করেন।আদালত সূত্রে জানা গেছে, এদিন আসামিদের পক্ষে জেরার জন্য দিন ধার্য ছিল। নিহত আইনজীবীর পিতা ও মামলার বাদী জামাল উদ্দিন আদালতে উপস্থিত থেকে জেরার উত্তর দেন। একপর্যায়ে অসুস্থবোধ করায় তিনি চেয়ারে বসেই জেরার জবাব দেন।

শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, দ্রুত বিচার প্রত্যাশা করলেও বারবার সময় নেওয়ায় মামলার কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ৭৬ বছর বয়সী বাদী অসুস্থ শরীর নিয়ে আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন। এ সময় চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া অন্য সব আসামিকে আদালতে হাজির করা হয়। তাকে জেলহাজত থেকে ভার্চুয়ালি আদালতে উপস্থাপন করা হয়। আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।এর আগে, ২ ফেব্রুয়ারি বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার সাক্ষ্য পর্ব শুরু হয়। তদন্ত কর্মকর্তা চার্জশিটে প্রায় ৫০ জন সাক্ষীর তালিকা দিয়েছেন।

চুয়েটে প্রজেক্ট অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের যাত্রা শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)এর গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর কারিগরি তত্ত্বাবধানে “ডিআরই (উজঊ) প্রজেক্ট অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম” চালু হয়েছে। উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালকবৃন্দ এবং সকল বিভাগীয় প্রধানগণ।

উল্লেখ্য, উক্ত সিস্টেমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে। এর ফলে রিসার্চ প্রপোজাল দাখিল, অভ্যন্তরীণ ও বাহ্যিক পরীক্ষণ এবং সামগ্রিক গবেষণা ব্যবস্থাপনা প্রক্রিয়াটি পূর্বের তুলনায় দ্রুত ও সহজসাধ্য হবে বলে আশা করা যাচ্ছে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ