আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

লালমোহন দেবিরচর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্ভাষণ ও দোয়া মাহফিল অনুষ্টিত ।

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অত্যন্ত আন্তরিকতাপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ভোলার লালমোহনের দেবিরচর মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার সকালে বিদ্যালয়টির নিজস্ব হলরুমে অনুষ্ঠিত প্রীতি আয়োজনে, দেবিরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বদরপুর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি মোঃ শহিদুল্লাহ মেলকার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বদরপুর ইউনিয়ন উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নেছার উল্লাহ মিয়া , বদরপুর নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের সিনিয়র প্রভাষক (বাংলা) শাহাবুদ্দিন রিপন শান , প্রবীণ শিক্ষাবিদ মাওলানা মোঃ আবি আব্দুল্লাহ প্রমুখ । অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন- বদরপুর নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের প্রভাষক (যুক্তিবিদ্যা) রুমা আক্তার, প্রভাষক (অর্থনীতি) ফরিদা ইয়াসমিন, প্রভাষক (জীববিজ্ঞান) রণিকা রাণী দাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিককমন্ডলী, অভিভাবকবৃন্দ ও স্হানীয় সুধীসমাজ। অনুষ্ঠানের সুচনাপর্বে বিদায়ী শিক্ষার্থীরা ফুলের মালা পরিয়ে একে একে সকল অতিথিকে বরণ করে ।

আলোচনাপর্বে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিগণ বলেন- ছাত্রজীবনের একটি মহামুল্যবান সময় হচ্ছে মাধ্যমিক শিক্ষাজীবন। সামনের জীবনকে বিকশিত করতে শিক্ষার্থীরা তাদের গুরুজনের কাছ থেকে এই সময়টাতে সবচেয়ে বেশি বিদ্যাগ্রহণ করে থাকে । সততা, নিয়মানুবর্তিতা, দেশপ্রেমের আসল পাঠ মাধ্যমিক শিক্ষাজীবনেই শিক্ষার্থীদের উপহার দেয় তাদের শিক্ষকগণ । আগামীর বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে ।

এসএসসি পরীক্ষা তোমাদের জীবনের প্রথম অগ্নিপরীক্ষা । ভবিষ্যতের জীবনকে সাফল্যের ফুলে ফলে সুরভিত করতে তোমাদেরকে এই পরীক্ষায় অবশ্যই ভালো করতে হবে । তোমাদের প্রয়াস আর আমাদের দোয়া তোমাদেরকে সফল করুক । মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষের মতো মানুষ হইতে হবে- এই হোক তোমাদের পণ ।
আলোচনা শেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আবি আব্দুল্লাহ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ