আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চট্টগ্রামের বাকলিয়ায় সীমানা প্রাচীর ভাংচুর,প্রতিপক্ষের আগুন

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন এলাকার বাকলিয়া সরকারি কলেজের পূর্ব পাশে জামাল উদ্দিন চৌধুরীর নামক এক ব্যবসায়ীর ৬শতক জমির সীমানা প্রাচীর ভাঙ্গার পাশাপাশি কেয়ার টেকারকে মারধর করে টিন শেড ঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। নকল দলিল ও অবৈধ ভাবে উক্ত জায়গা নাম জারি করে নিজেদের দাবি করে প্রতিপক্ষের লোকজন এ ৬ শতক জমি দখলে নিতে একের পর এক হামলা ও ভাংচুর করছে ব্যবসায়ী জামাল উদ্দিন চৌধুরীর ক্রয়কৃত সম্পত্তির ওপর।

জানা গেছে, ২০০২ সালে দুই সহোদয় মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী ও নাজিম উদ্দিন চৌধুরী মিলে ছয় শতক জমি ক্রয় করে। পরবর্তীতে তাদের ভাই মো. জামাল উদ্দিন চৌধুরী এই ৬ শতক জমি হেবা মূলে মালিক হোন। ২০১২ সালে বাংলাদেশ কৃষি ব্যাংক আগ্রাবাদ কর্পোরেট শাখায় বন্ধক দিয়ে ২৫ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন জামাল উদ্দিন চৌধুরী। এখনও জায়গাটি কৃষি ব্যাংক আগ্রাবাদ কর্পোরেট শাখায় বন্ধক রয়েছে। এদিকে জমিটি নিজেদের দাবি করে প্রতিপক্ষ এস এম মনিরুল কদির ও এস এম সাইফুল কদির দীর্ঘ দিন যাবত অবৈধ ভাবে দখলের জন্য একের পর এক হামলার ও ভাংচুরের অভিযোগ রয়েছে। দখলদারীরা গত ২০ মার্চ চার পাঁচ জনের সন্ত্রাসী নিয়ে জমির সাইনবোর্ড ভাঙচুর ও বাউন্ডারি দেয়াল ভেঙে জমিতে প্রবেশ করে আসবাবপত্র সিসিটিভি ভাঙচুর করেন। এসময় অবৈধ দখলদারীরা জমির কেয়ার টেকার খোরশেদকে বেদম মারধর করে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার জেরে বাকলিয়া থানায় মোঃ জামাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন । মামলা নং-২ তারিখ ২৮-০৩-২০।
ভুক্তভোগী জামাল উদ্দিন চৌধুরীর বলেন,বাকলিয়া মৌজার বি.এস.খতিয়ান নং- ৮১১৫, বি.এস. দাগ নং- ২৯২১, ২৯২৫ এবং বি.এস. নামজারী খতিয়ান নং- ১৫৫৮৪, ২০৭৫১ বি.এস. ২৯২১। ৬ শতক জায়গা (তিন গন্ডা) ২০০২ সালে ৬ ক্রয় করার পর ২০০৫ সালে নাম জারি করেন। এবং ২০১২ সালে কৃষি ব্যাংক আগ্রাবাদ কর্পোরেট শাখায় বন্ধক রেখে ব্যবসায়ের জন্য ঋন নেন। এর মধ্যে ২০১২ সালের জুন মাসে অভিযুক্ত ব্যক্তিরা জাল দলিল তৈরি করে যেখানে ২৯২১ দাগ নম্বর বসিয়ে তার মাতা মমেনা বেগমের কাছ থেকে হেবা দলিল তৈরি করার পাশাপাশি ২০১২ সালের নভেম্বরে জালজালিয়াতি করে খতিয়ান নম্বর ১১২০/১৭ থেকে আগত ২৯২১,২৯২৫ সৃজিত দেখায়। অথচ ১১২০/১৭ নম্বর খতিয়ানে এদাগে কোনো জায়গা নেই। প্রতিপক্ষের হামলায় আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মামলা করার পূর্বে আমি চলতি বছরের ৭ ফেব্রুয়ারি তারিখে বাকলিয়া থানায় জিডি করেন, জিডি নাম্বার ৩৩৪। ১৬ ফেব্রুয়ারি সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) বাকলিয়ার নিকট লিখিত অভিযোগ এবং ২৭ মার্চ চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম পুলিশ কমিশনারের কাছেও লিখিত অভিযোগ করেছি। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ