বোয়ালখালীতে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৬ জন

এম মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে বোয়ালখালীতে ৭টি কেন্দ্রে ৩ হাজার ৪৯১ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৩ হাজার ৪৬৫ জন। অনুপস্থিত ছিলেন ২৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ২১ জন ছাত্রী এবং ৫ জন ছাত্র। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বোয়ালখালীতে এসএসসি পরীক্ষার্থী ২ হাজার ৮৩৯ জনের মধ্যে অংশ নিয়েছেন ২ হাজার ৮২৪ জন। অনুপস্থিত ছিলেন ১৫ জন। এর মধ্যে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন, কানুনগোপাড়া ড. বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন, শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন ও সৈয়দপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮ জন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেননি। অনুপস্থিত এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ২ জন ছাত্র এবং ১৩ জন ছাত্রী। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৩৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩৮৫জন। অনুপস্থিত ছিলেন ৮ জন। এরমধ্যে ৩ জন ছাত্র এবং ৫ জন ছাত্রী। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ২৫৬ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ৩ জন ছাত্রী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নীরবতার ভাষা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নীরবতার ভাষা দূর্বলতা নয়
সাহসের অভাব নয়,
কখনো তা কষ্ট হজমের
নীরব অভিনয় ।

নীরবতার ভাষা হেরে যাওয়া নয়
থেমে যাওয়া নয়,
কখনো তা ব্যক্তিত্বের প্রকাশ
শান্তির পরশ বুলায় ।

নীরবতার ভাষা বোকামী নয়
জ্ঞানের অভাব নয়,
কখনো তা নম্রতার প্রকাশ
ধৈর্যের শিক্ষা দেয় ।

নীরবতার ভাষা ভুলে যাওয়া নয়
মায়ার বাঁধন ছিন্ন নয়,
নীরবতা মনের গভীরতা
জীবনের ফুল ফোটায় ।

রচনাকাল: ১০ সেপ্টেম্বর ২০২৬

যা দেখি তা সত্য নয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যে বোঝে সে খোঁজে
যে খোঁজে সে পায়
মানুষ যা জানে
তা গৌরবের কিছু নয় ,
যা জানেনা—
তা জানাই গৌরবময় ।

নিজেকে দেখা খুবই প্রয়োজন
কাঁচের আয়নায় বাহিরের প্রকাশ
হৃদয়ের আয়নায় ফোটে
ভিতরের প্রকাশ।

হৃদয়ের আয়নায় দেখি-
আমার অতীত বর্তমান ভবিষ্যৎ
আমার সফলতা ব্যর্থতা
আমার হৃদয়ের গভীরতা
আমার জীবনের অসারতা।

কাঁচের আয়নায় দেখি—
আমার বেঁচে থাকার আকুলতা
আমার অহংকার অন্ধত্বের বিশ্বাস
আমার অহংকার ক্ষণিকের গৌরবগাঁথা
আমার আমিত্বের প্রকাশ।

আমি সময়ের সারথি
আমি ক্ষণিকের পথযাত্রী
পথহারা নাবিকের প্রতিচ্ছবি,
আমি জানিনা বুঝিনা
দেখিনা অসীমের প্রতিচ্ছবি।

আমি বাহির দেখিয়া মজিয়া যাই
ভিতরের ছবি দেখিনা
আমি ভিরের সুন্দর খুঁজিতে চাই
বাহিরের রূপে মজিতে চাইনা ।

আমার দেখা খুবই প্রয়োজন—
আমার ভিতর বাহির
আমার উদয় অস্ত,
কোথায় আমার গতি
কোথায় আমার পরিনতি ।

আমি কিছুই জানিনা বুঝিনা
জ্ঞানের বদহজমে দিশেহারা,
আমি যা দেখি , তা সত্য নয়—
যা দেখিনা তাই সত্য
জীবনের আসল পরিচয় ।

রচনাকাল: ৩১ আগস্ট, ২০২৬

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ