আজঃ বুধবার ৬ মে, ২০২৬

জলবায়ুর নায্যতা ও টেকসই ভবিষ্যৎ গড়ার দাবিতে চট্টগ্রামে ফ্রাইডে’স ফর ফিউচার’র ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত।

স ম জিয়াউর রহমান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পৃথিবীর প্রাণ ও প্রকৃতি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে প্রতিনিয়ত। প্রাণ ও প্রকৃতি রক্ষায় সারা বিশ্বের দাবি,“জলবায়ুর সুবিচার এখানেই এখনই” স্লোগানে ১১ই এপ্রিল ২০২৫ শুক্রবার বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর সিআরবিতে ৩৪টি যুব সংগঠনের যৌথ উদ্যোগে জলবায়ু ধর্মঘট কর্মসূচি সম্পন্ন হয়। ধর্মঘটের প্রারম্ভে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত আইওয়াইসিএম চট্টগ্রামের প্রধান সমন্বয়ক চট্টগ্রামের অন্যতম যুব সংগঠক মোঃ মহিন উদ্দিন লিটনের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয় ।

ইকো নেটওয়ার্ক গ্লোবাল ইকো ক্যাম্পেইন ও ট্রেনিং লিড ঈসমাইল হোসেন মেহরাজ ও লাল সবুজ সোসাইটি’র সাধারণ সম্পাদক ফয়েজ সাদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে জলবায়ু ধর্মঘটে সংহতি প্রকাশ করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের নব নির্বাচিত চেয়ারম্যান, আইওয়াইসিএম এর উপদেষ্ঠা ও আর্ন্তজাতিক লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার এন্ড কমার্স এর ভাইস প্রেসিডেন্ট এ এম মাহবুব চৌধুরী, পরিবেশবিদ ও কর্ণফুলী গবেষক প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, প্রাবন্ধিক ও লেখক নেছার আহমেদ খান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক রিজাউর রহমান, আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, ইপসার ইয়ুথ প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ আবদুস সবুর, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার।

আরো বক্তব্য রাখেন রাঙামাটি থেকে আগত ফাইজুল ইসলাম, ব্রাইটার্স’র ডিভিশনাল কো-অর্ডিনেটর জাহেদুল আলম সজিব, ক্যাব ইয়ুথ গ্রুপ সভাপতি আবু হানিফ নোমান, ১ টাকায় বৃক্ষরোপণ’র সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন, ক্লাইমেট ফ্রনটিয়ারের মুহিবুল হাসান রাফি, বিডি ক্লিন চট্টগ্রামের জেলা সমন্বয়ক আলমগীর খান মুন্না, বেটার ফিউচার বাংলাদেশ’র সাইমুন শাহেদ, ওয়াইএএসডি’র সভাপতি অমিত দাস, ওয়াইএএসআইডি’র মাহিদ আল মাসুম আলিফ, ইউনিটি ফোর্স’র প্রতিষ্ঠাতা ও সভাপতি সাখাওয়াত হোসাইন সাকিব, ওয়াইপিভি’র সিদরাতুল মোনতাহা, ওয়াইএসি’র সভাপতি এমদাদুল ইসলাম, অপার্চুনেট বাংলাদেশ’র সাইদুর রহমান, টেট্রা সি’র সাধারণ সম্পাদক দীপা রুদ্র, কসমিক স্পোর্টস ও হেলথ ক্লাব’র প্রতিষ্ঠাতা হারিসা খানম সুখি, মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক’র প্রতিষ্ঠাতা রেজাউল মোস্তফা, ব্ল্যাক টু ব্লু সোসাইটি’র প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান নিফাজ, ইকো রিভোলেশন’র আহসান হাবিব নিলয়, সামাজিক বিপ্লবের অর্থ সম্পাদক মো.মিছবাহ উদ্দিন, জাগ্রত যুব সামাজিক সংঘ’র সভাপতি মোহাম্মদ হাসান, এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইল, ফুটন্ত ফুলের আসর’র মেম্বার আহমেদ রেজা চিশতী, রক্তিম বাতিঘর’র সভাপতি তন্ময় দেবনাথ।

এসময় বক্তারা বলেন, জলবায়ুর নায্যতা ও টেকসই ভবিষ্যৎ গড়ার জন্য কার্বন নিঃসরণ কমানো, জীবাষ্ম জ¦ালানী বন্ধ করে সৌর শক্তির ব্যবহার বাড়াতে হবে। এবং শক্তিশালী জলবায়ু কমিশন গঠন করতে হবে এবং কমিশনে যুব নেতৃত্ত্বের অংশগ্রহন নিশ্চিত করতে হবে ।
ধর্মঘটের পূর্বে এক বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয় যেটি নগরীর টাইগার পাস হতে শুরু হয়ে সিআরবি, পলোগ্রাউন্ড টাইগারপাস মোড় লালখানবাজার, স্টেডিয়াম প্রদক্ষিণ করে সিআরবি সাত রাস্তার মোড়ে শেষ হয় ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ব্লাড ব্যাংকের যাত্রা শুরু ৪৬ বছরে পা রাখলো মেডিকেল সেন্টার হাসপাতাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেডিকেল সেন্টার হাসপাতালের ৪৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান ও ব্লাড ব্যাংকের উদ্বোধন একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো মনিরুজ্জামান। এতে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে রক্তের যথাযথ ব্যবহার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ডিরেক্টর ডা. শেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মাসুদ আহমেদ, অধ্যাপক ডা. এ.এম. রায়হান উদ্দিন, অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম। হাসপাতালের জেনারেল ম্যানেজার মো.ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক ডা. জেবুন নেসা, সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান (মিজান) এবং সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক।

সেমিনারে বক্তারা ডেঙ্গু রোগীদের চিকিৎসায় রক্ত ও রক্তজাত উপাদানের সঠিক ও প্রয়োজনীয় ব্যবহারের ওপর গুরুত্ব প্রদান করেন। তারা বলেন, সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ডেঙ্গুজনিত জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের সেবার মান উন্নয়ন ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মেডিকেল ডিরেক্টর ডা. তাহমিদ জুনায়েদ মাহমুদ, ডা. সাফওয়ান মাহমুদ, মার্কেটিং ম্যানেজার রতন কুমার নাথ, বিডিএম ম্যানেজার গোলাম রব্বানী, সার্ভিস ম্যানেজার লুৎফুর রহমান, আই টি ম্যানেজার মোঃ উছা, সহকারী ম্যানেজার মো. মিজানুর রহমানসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শাহ আমানত বিমানবন্দরে জব্দ ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক সিগারেটের চালান জব্দ করা হয়েছে। মাস্কাট থেকে আগত সালাম এয়ারের একটি ফ্লাইটের যাত্রী মো. শামসুদ্দিনের ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে আন্তর্জাতিক আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় আরও ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়। রোববার দিবাগত রাতে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান পরিচালিত হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, জব্দ করা সিগারেট থেকে সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত সিগারেট ও ল্যাপটপ ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ